শিরোনাম

দিল্লিতে বেড়েছে ডেঙ্গুর প্রভাব, মৃত ৩০

নিউজ ডেস্ক : মশাবাহিত রোগ যেন মহামারীর আতঙ্ক ছড়াচ্ছে ভারতের রাজধানী দিল্লিতে।

কয়েক দিনের ব্যবধানে ডেঙ্গু, চিকুনগুনিয়ার মতো মশাবাহিত রোগে প্রাণ গেছে প্রায় ৩০ জনের। এবং বর্তমানে চিকুনগুনিয়া আক্রান্তের সংখ্যা প্রায় ২৮০০ ছাড়িয়েছে।

একদিকে আক্রমণ চালাচ্ছে চিকুনগুনিয়া- অন্যদিকে ডেঙ্গুর প্রকোপে দিল্লিজুড়ে। আর সে কারণেই সম্পূর্ণ দিশেহারা রাজধানীর চিকিৎসকরা।
বৃহস্পতিবার সকালে দক্ষিণ দিল্লির হাসপাতালে চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যু হয় ৭৫ বছর বয়সের এক ব্যক্তির। এই নিয়ে কেবল চিকুনগুনিয়ায় মৃতের সংখ্যা দাঁড়াল ১২।

চিকিৎসকদের মতে, অদ্ভুত আচরণ করতে শুরু করেছে চিকুনগুনিয়ার ভাইরাল স্ট্রেইন। সে কারণেই বহু ক্ষেত্রেই আইজিএম-এলিসা এবং রিভার্স ট্রান্সক্রিপশন-পলিমেরাস চেন রিঅ্যাকশন বা আরটি-পিসিআর পরীক্ষার পরও ধরা পড়ছে না অনেকের চিকুনগুনিয়া। মূলত এই দু’টি ক্লিনিকাল পরীক্ষার মাধ্যমেই চিকুনগুনিয়া সম্পর্কে নিশ্চিত হন ডাক্তাররা। কিন্তু এতদিনের পরিচিত উপসর্গ দেখতে না পেয়ে প্রাথমিক ভাবে ভাইরাল ফিভার আন্দাজ করেই চিকিৎসা চালিয়ে যাচ্ছেন তাঁরা। আর তাতেই ঘটছে যাবতীয় বিপত্তি।
সূত্র: সংবাদ প্রতিদিন

basic-bank

Be the first to comment on "দিল্লিতে বেড়েছে ডেঙ্গুর প্রভাব, মৃত ৩০"

Leave a comment

Your email address will not be published.


*