শিরোনাম

দোকানের টয়লেট ব্যবহার করতে না দেওয়ায় মহিলার কাণ্ড!

নিউজ ডেস্ক :বিপদে পড়ে দোকানের টয়লেট ব্যবহারের অনুমতি চেয়েছিলেন এক মহিলা। কিন্তু দোকানের কর্মী সেই অনুরোধ কোন আমল নেননি। মুখের উপর জানিয়ে দেন, দোকানের টয়লেট ব্যবহার করা যাবে না। আর তারপরই ওই মহিলা যে কাণ্ড ঘটালেন! এক কথায় একে পাগলামো ছাড়া বোধ হয় আর কিছুই বলা যায় না। যদিও ওই মহিলার এককথা, তার জরুরি দরকারেও অনুরোধ না রাখায় তিনি প্রতিবাদ জানিয়েছেন মাত্র।

দোকান কর্মী অনুরোধ ফিরিয়ে দেওয়া মাত্রই রেগে যান ওই মহিলা। এরপর হঠাৎ দোকানের শো-কেসের উপর উঠে দাঁড়িয়ে পড়েন তিনি। তাকে ক্ষান্ত করার চেষ্টা করেন কর্মীটি। কিন্তু ব্যর্থ হন। এরপর হাতের কাছে একটা কাপ পেয়ে, তার মধ্যেই মূত্রত্যাগ করেন ওই মহিলা। এই পর্যন্ত গোটা ঘটনাটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে বাধ্য হন ওই কর্মী। কিন্তু তারপর যেটা হল! নিজে চোখে না দেখলে বিশ্বাস করার নয়। কাপের ওই মূত্র আবার নিজেই পান করে নেন ওই মহিলা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ তাইওয়ানের কাওসিয়াং শহরের একটি জনপ্রিয় জাপানি দোকানে।

সূত্র: জি নিউজ

 

basic-bank

Be the first to comment on "দোকানের টয়লেট ব্যবহার করতে না দেওয়ায় মহিলার কাণ্ড!"

Leave a comment

Your email address will not be published.


*