নিউজ ডেস্ক : ধামরাইয়ে আমিনুর হোসেন নামের (২৫) এক সিএনজি চালককে কুপিয়ে টাকা ছিনতাই করেছে সন্ত্রাসীরা। রবিবার সন্ধ্যায় ধামরাই থানাধীন যাদবপুর ইউনিয়নের গুমগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
আহত সিএনজি চালকের পরিবারের সদস্যরা জানান, সন্ধ্যায় আমিনুর সিএনজি রাস্তার মধ্যে রেখে দোকানে সদাই কিনতে যায়। সদাই কিনে সিএনজি’র কাছে এলে এ সময় কোন কিছু বুঝে উঠার আগেই মোটরসাইকেলে আসা ৩ সন্ত্রাসী তাকে কুপিয়ে আহত করে এবং সাথে থাকা নগদ সাত হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা মুমুর্ষূ অবস্থায় তাকে উদ্ধার কে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সে হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।

Be the first to comment on "ধামরাইয়ে সিএনজি চালককে কুপিয়ে টাকা ছিনতাই"