শিরোনাম

নওগাঁয় কৃষকদের মাঝে এবার ঐতিহ্যের ‘মাথাল’ বিতরন করলেন এসপি

নিউজ ডেস্ক : গ্রীষ্মের এই অসহনীয় তাপদাহকে উপেক্ষা করে যারা মাঠে ফসল তুলায় ব্যস্ত, তেমনী খেটে খাওয়া মেহনতি কৃষকের প্রতি সম্মান জানাতে এক ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়ে তাদের পাশে দাঁড়ালেন নওগাঁর পুলিশ সুপার মো. মোজাম্মেল হক বিপিএম, পিপিএম। মঙ্গলবার বেলা পৌনে দু’টায় তিনি নওগাঁ সদর উপজেলার বরুনকান্দির মোড় সংলগ্ন (উত্তরে) ক্ষেতের ধান কাটা কৃষকদের পাশে দাঁড়ালেন সঙ্গী-সামন্ত সঙ্গে নিয়ে। খোদ এসপিকে স্বদলবলে মাঠে দাঁড়াতে দেখে কৃষকরা প্রথমে কিছুটা ঘাবড়েই গিয়েছিল। অনেকে ভয়ে কাঁপছিল সেখানে। কিন্তু সে ভয় ভেঙ্গে দিয়ে তথাকথিত পুলিশী আচরনের পরিবর্তে একজন উদার মনের মানুষের পরিচয় দিয়ে মাঠে কর্মরত কৃষকদের কাছে ডাকলেন তিনি। সেই সঙ্গে এক এক করে ওই মাঠে ধানকাটা কাজে নিয়োজিত ৫০ জন কৃষকের মাথায় পড়িয়ে দিলেন রোদ-বৃষ্টি থেকে রক্ষাকারী কৃষকের ঐতিহ্যবাহী ‘মাথাল’। ৫০ জন কৃষক যখন একসঙ্গে ৫০টি নতুন ‘মাথাল’ মাথায় দিয়ে ধান কাটতে শুরু করে, তখন তাদের মাঝে ফুটে ওঠে গ্রাম-বাংলার প্রকৃত কৃষকের রূপ। এসপির এহেন ব্যতিক্রমধর্মী উদ্যোগ দেখে ওইসব কৃষক ছাড়াও আশপাশের উপস্থিত লোকজন তাকে অভিনন্দন ও সাধুবাদ জানান। পুলিশ সুপার জানান, ‘আমিও একজন কৃষকের সন্তান। কৃষকদের শারীরিক কষ্টের কথা চিন্তা করে তাদের মাথার ওপর সামান্য ছায়া দেয়ার কথা ভেবেই এই মাথাল বিতরণের কথা ভেবেছি’। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোহাম্মদ খোরশেদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মুহাম্মদ রাশিদল হক, সহকারী পুলিশ সুপার (ডিএসবি) ফারজানা হোসেন, সহকারী পুলিশ সুপার (হেডকোয়ার্টার) মোহসিন, সদর থানার অফিসার ইনচার্জ মো. জাকিরুল ইসলাম, ডিআইও-১, ডিএসবি, মো. মোসলেম উদ্দিন প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।

basic-bank

Be the first to comment on "নওগাঁয় কৃষকদের মাঝে এবার ঐতিহ্যের ‘মাথাল’ বিতরন করলেন এসপি"

Leave a comment

Your email address will not be published.


*