শিরোনাম

নতুন রুপে ফিরলেন আয়েশা টাকিয়া

নিউজ ডেস্ক : ২০১৩-এর পরে রূপোলি পর্দায় আর দেখা যায়নি আয়েশা টাকিয়াকে। কিন্তু এখন তাঁকে দেখলে, রীতিমতো অবাক হয়ে যাবেন আপনি। আয়েশা টাকিয়া। এই নামটাই একসময়ে বলিউড কাঁপিয়েছে। দর্শকদের একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। কিন্তু ২০১৩-এর পরে আর রুপোলি পর্দায় দেখা যায়নি তাঁকে। সেই আয়েশা টাকিয়াকে এখন দেখলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। মাত্র ১৫ বছর বয়সে মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করেন আয়েশা। ২০০৪-এ তাঁর প্রথম সিনেমা টারজান: দি ওয়ান্ডার কার সেই সময়ে বেশ জনপ্রিয়তা অর্জন করেছিল। প্রথম সিনেমাই হিট। বেশ কয়েকটি পুরস্কারও পেয়েছিলেন তিনি। তাঁর অভিনীত ওয়ান্টেড-ও সুপারহিট ছিল।

২০১৩-তে আপ কে লিয়ে হম-এর পরে আর তাঁকে বলিউডে দেখা যায়নি। ২০০৯-তে সমাজবাদী পার্টির নেতা আবু আজমির সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন তিনি। তাঁদের ২ বছরের একটি ছেলেও রয়েছে। কিন্তু সম্প্রতি আয়েশা টাকিয়াকে দেখলে আপনি তাঁকে চিনতে পারবেন না। সম্পূর্ণ বদলে গিয়েছেন তিনি। অনেকে বলছেন, এখন নাকি আন্তর্জাতিক মডেল কিম কার্দাশিয়ানের মতো দেখতে হয়ে গিয়েছে তাঁকে। তাঁর নতুন হেয়ারস্টাইল তাঁর মুখের গড়ন বদলে দিয়েছে। সেই সঙ্গে তাঁর ঠোঁটটিকেও বড় করেছেন তিনি। যদিও হঠাৎ কেন তাঁর এই ভোলবদল, সেই বিষয়ে তিনি নিজে কিছু জানাননি।

basic-bank

Be the first to comment on "নতুন রুপে ফিরলেন আয়েশা টাকিয়া"

Leave a comment

Your email address will not be published.


*