শিরোনাম

নাইকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠন ১৭ অক্টোবর

নিউজ ডেস্ক : দুদকের দায়ের করা নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগfমী ১৭ অক্টোবর (সোমবার) দিন ধার্য করেছেন আদালত। আজ রবিবার  মামলার অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। তবে আসামি পক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার ৯নং বিশেষ জজ আমিনুল ইসলাম এ দিন ধার্য করেন। মামলা সূত্রে জানা গেছে, ক্ষমতার অপব্যবহার করে দু’টি আবিষ্কৃত গ্যাস ফিল্ডকে পরিত্যক্ত ঘোষণা করে তৎকালীন সরকার। নাইকো রিসোর্সেস বাংলাদেশ লিমিটেড নামে একটি অদক্ষ বিদেশি প্রতিষ্ঠানকে বিনা টেন্ডারে এবং সরকারি নিয়মনীতি বহির্ভূতভাবে ছাতক ও ফেনী গ্যাস ক্ষেত্রের গ্যাস উত্তোলনের সুযোগ দেয়।

এর মাধ্যমে সেখানে মজুদ ২৭৬২ বিসিএফ গ্যাসের মধ্য থেকে উত্তোলনযোগ্য ১৭৪৪ বিসিএফ গ্যাস উত্তোলনের সুযোগ দিয়ে রাষ্ট্রের ন্যূনতম ১০ হাজার কোটি টাকা ক্ষতিসাধন করে তৎকালীন বিএনপি সরকার। এ ঘটনায় ২০০৭ সালের ৯ ডিসেম্বর তৎকালীন দুদকের সহকারী পরিচালক (বর্তমানে উপ-পরিচালক) মাহবুবুল আলম বাদী হয়ে তেজগাঁও থানায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন।

basic-bank

Be the first to comment on "নাইকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠন ১৭ অক্টোবর"

Leave a comment

Your email address will not be published.


*