নিউজ ডেস্ক : টাঙ্গাইলের নাগরপুর পানিতে ডুবে দাদী-নাতনীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ভাড়রা ইউনিয়নের মীর কুটিয়া গ্রামের ধলেশ্বরী নদীতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন একই গ্রামের চান মিয়ার স্ত্রী কদ বানু (৭০) ও হান্নান শিকদারের মেয়ে তামিম আক্তার (৪)।
পরিবার সূত্রে জানা যায়, বিকেলে দাদী কদ বানু তার নাতনী তামিমকে নিয়ে বাড়ির পাশের ধলেশ্বরী নদীতে গোসল করতে যায়। গোসল করতে গিয়ে নাতনী তামিম পানিতে ডুবে গেলে, তাকে বাঁচাতে গিয়ে দাদী কদ বানুও পানিতে ডুবে যায়। পরে সন্ধ্যায় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন। এ বিষয়ে নিহত কদ বানুর নাতী আল আমিন বলেন, রাতেই তাদের দাফন সম্পন্ন করা হয়েছে। একই পরিবারের দুই জনকে হারিয়ে আমরা এখন শোকাহত।

Be the first to comment on "নাগরপুরে পানিতে ডুবে দাদী-নাতনীর মুত্যু"