নিউজ ডেস্ক : নাটোরের বড়াইগ্রামে হেরোইন ও ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক দ্রব্য ও মাদক সেবনের উপকরনসহ ৮ ছাত্রলীগ নেতা-কর্মীকে আটক করেছে র্যাব-৫।গতকাল বুধবার রাতে উপজেলার বনপাড়া বাজারের একটি মার্কেটের ২য় তলা থেকে তাদের মাদক দ্রব্যসহ আটক করা হয়।আজ বৃহস্পতিবার সকালে র্যাব-৫এর নাটোর ক্যাম্পে সাংবাদিকদের সামনে তাদের উপস্থিত করা হয়। আটককৃতরা হলেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিল্লুর রহমান, ছাত্রীলীগ কর্মী আবুল বাশার, মৃদুল সরকার,মহিবুর রহমান, কালঅম মিয়া, শাকিল হোসেন, আব্দুর রাজ্জাক ও মোহম্মদ ফারুক।
র্যাব-৫ এর সিপিসি- ২ নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মিজানুর রহমান জানান, এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীরা মাদক দ্রব্য কেনাবেচা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাজারের টিনু সুপার মার্কেটে অভিযান চালায় র্যাব-৫। এসময় মার্কেটের ২য় তলার একটি কক্ষে তল্লাশী চালিয়ে ২৫০ গ্রাম হেরোইন, ৪৬পিচ ইয়াবা ট্যাবলেট, ফেন্সিডিল, গাঁজাসহ মাদক সেবনের উপকরনসহ ছাত্রলীগের ৮নেতাকর্মীকে আটক করা হয়।

Be the first to comment on "নাটোরের বড়াইগ্রামে হেরোইন, ইয়াবাসহ আটক ৮"