শিরোনাম

নারিকেল দুধে মুরগির মাংস

নিউজ ডেস্ক : প্রতিদিন ঝাল খাবার খেতে খেতে স্বাদে একঘেয়েমি চলে আসলে মেন্যুতে যোগ করুন একটু ব্যতিক্রমীভাবে রান্না করা কোনও আইটেম।
নারিকেল দুধ দিয়ে ঝটপট রান্না করে ফেলতে পারেন মুরগির মাংস। মিষ্টি স্বাদের এই আইটেমটি ভিন্নতা নিয়ে আসবে রুচিতে।
নারিকেল দুধে মুরগির মাংস
জেনে নিন কীভাবে তৈরি করবেন-
উপকরণ
অলিভ অয়েল- ১ চা চামচ
রসুন- ২ কোয়া (কুচি)
হাড়ছাড়া মুরগির মাংস- আধা কেজি
নারিকেলের দুধ- ১ কাপ
মোটা দানার চিনি- ২ টেবিল চামচ
লবণ- স্বাদ মতো
থাই ফিস সস- কয়েক ফোঁটা
ধনিয়া পাতা- কয়েকটি
প্রস্তুত প্রণালি
বড় একটি নন-স্টিক প্যানে তেল গরম করুন। রসুন কুচি ও মাংসের টুকরা ভাজুন ৫ মিনিট। চিনি ও লবণ মেশান মিশ্রণে। থাই ফিস সস দিয়ে ভালো করে নাড়ুন। নারিকেলের দুধ দিয়ে ঢেকে পাত্র চুলায় রাখুন ১০ মিনিট। চুলার জ্বাল কমিয়ে দিন। মাঝে মাঝে নেড়ে দিন ও প্রয়োজনে পানি দিন। ধনিয়া পাতা কুচি ছিটিয়ে পরিবেশন করুন মজাদার নারিকেল দুধে মুরগির মাংস।

basic-bank

Be the first to comment on "নারিকেল দুধে মুরগির মাংস"

Leave a comment

Your email address will not be published.


*