নিউজ ডেস্ক : নিউ ইয়র্কে শোকার্ত হাজারো মুসলিম। তারা শনিবারও যোহরের নামাজ যে ইমামের পিছনে দাঁড়িয়ে আদায় করেছেন, তার ও তার সহযোগীর জানাজায় দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়লেন তারা। এ হত্যাকাণ্ডের সুবিচার দাবি করলেন। সোমবার তাদের জানাজা হয় আল ফুরকান জামে মসজিদে। শনিবার যোহরের নামাজ আদায় করার পর বাংলাদেশী ইমাম আলাউদ্দিন আখুঞ্জি (৫৫) ও তার সহযোগী তারা উদ্দিন (৬৪)কে কুইন্স এলাকায় ওজোন পার্কে হত্যা করে এক অস্ত্রধারী।
পুলিশ এ হত্যায় অস্কার মোরেল (৩৫) নামে এক যুবকের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে। এ খবর দিয়ে অস্ট্রেলিয়ার অনলাইন এবিসি শিরোনাম করেছে ইমাম মার্ডার থাউজেন্ড মর্ন সেইন নিউ ইয়র্ক মুসলিম ক্লারিক অ্যাজ পুলিশ চার্জ সাসপেক্ট উইথ মার্ডার। এতে বলা হয়েছে, এ হত্যাকাণ্ডে ভীষণ জনপ্রিয় দুই বাংলাদেশী ধর্মীয় নেতাকে হারিয়ে স্থানীয় বাংলাদেশী সম্প্রদায় শোকাহত।
তারা ওই জানাজায় উপস্থিত হয়েছিলেন কয়েক হাজার মানুষ। এ সময় তাদের মাঝে ক্ষোভ দেখা দেয়। তারা এ হত্যাকাণ্ডকে বিদ্বেষমুলক (হেট ক্রাইম) হিসেবে আখ্যায়িত করার দাবি জানান। নিরাপত্তা আহ্বান করেন স্থানীয় কর্তৃপক্ষের কাছে। মসজিদগুলোর নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান। তবে পুলিশ বলেছে, এখনও এ হত্যাকাণ্ডের মোটিভ বা উদ্দেশ্য সম্পর্কে তারা নিশ্চিত নয়।

Be the first to comment on "নিউ ইয়র্কে শোকার্ত হাজারো মুসলিম"