শিরোনাম

নিখোঁজের একদিন পর কৃষকের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক : সোমবার দুপুরে সলঙ্গা থানা পুলিশ নিখোঁজের একদিন পর আব্দুল হাই ফকির (৬০) নামে এক কৃষকের লাশ জগন্নাথপুর পুকুর পাড়ের একটি গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে । তার বাড়ি সলঙ্গা থানার নলকা ইউপি’র কুমাজপুর গ্রামে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আব্দুল হাই ফকির রবিবার সকালে বাড়ী থেকে বের হয়ে আর ফিরে আসেনি। রাতে স্থানীয় মসজিদের মাইক দিয়ে নিখোঁজের বিষয়টি প্রচার করা হয়। সোমবার সকাল ১১টায় তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

basic-bank

Be the first to comment on "নিখোঁজের একদিন পর কৃষকের লাশ উদ্ধার"

Leave a comment

Your email address will not be published.


*