নিউজ ডেস্ক : ডোনাল্ড ট্রাম্প তার বিতর্কিত দাতব্য সংস্থা ‘ট্রাম্প ফাউন্ডেশন’ বন্ধের পরিকল্পনার কথা জানিয়েছেন, যে প্রতিষ্ঠান নিয়ে একটি তদন্ত চলছে যুক্তরাষ্ট্রে।
নব নির্বাচিত প্রেসিডেন্ট বলেছেন, কোনো ধরনের স্বার্থের দ্বন্দ্বের কথা উঠুক, তা তিনি চান না।
বিবিসি জানিয়েছে, ট্রাম্প ফাউন্ডেশনে সম্ভা্ব্যন অনিয়মের ওই অভিযোগ তদন্ত করছে নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেলের কার্যালয়। সেখান থেকে জানানো হয়েছে, তদন্ত চলাকালে ট্রাম্প তার ফাউন্ডেশন বন্ধ করতে পারবেন না।
অবশ্যি ট্রাম্প কোনো ধরনের অনিয়মের অভিযোগ অস্বীকার করে আসছেন।
তিনি বলেন, বিগত বছরগুলোতে তার ফাউন্ডেশন অসংখ্য ব্যক্তিকে কয়েক লাখ ডলার সহায়তা দিয়েছে, যাদের মধ্যে্ প্রবীণ, শিশু এবং আইনশৃঙ্খলা বাহিনীর কর্মীরা রয়েছেন।
“তারপরও প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে স্বার্থের দ্বন্দ্ব তৈরি করছে বলে মনে হতে পারে- এমন যে কোনো কিছু আমি এড়িয়ে চলতে চাই। জনসেবার যে প্রবল আগ্রহ আমার রয়েছে, তা আমি অন্যনভাবে বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছি।”
নিজের দাতব্য সংস্থা বন্ধের ঘোষণা ট্রাম্পের

Be the first to comment on "নিজের দাতব্য সংস্থা বন্ধের ঘোষণা ট্রাম্পের"