শিরোনাম

নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ইংল্যান্ড পরিদর্শক দলের সন্তুষ্টি প্রকাশ

নিউজ ডেস্ক : বাংলাদেশে সফররত ইংল্যান্ডের পরিদর্শক দল বৃহস্পতিবার মিরপুরে বিসিবি ও শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করেছেন। বিভিন্ন দিক ঘুরে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন প্রতিনিধি দলের সদস্য ও ইসিবির ক্রিকেট অপারেশন্স এর পরিচালক জন কার।

বিসিবি ও মিরপুরের মাঠ পরিদর্শন শেষে গণমাধ্যমকে কার বলেন, ‌‌‌‘আমরা জানি বাংলাদেশের আন্তর্জাতিক সিরিজ আয়োজনের যথেষ্ট সক্ষমতা রয়েছে। বর্তমানের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও এখনো পর্যন্ত আমরা সন্তুষ্ট। সরকার ও বিসিবিকে এদিক থেকে দায়িত্বশীল মনে হয়েছে। তবে সর্বশেষ সিদ্ধান্ত জানাতে পারব না। দেশে ফিরে প্রতিবেদন জমা দেব। মূল সিদ্ধান্ত বোর্ডই নেবে।’ ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রতিনিধি দল দুপুর আড়াইটার দিকে মিরপুর ত্যাগ করে।

বিকেলে সচিবালয়ে বৈঠকে বসার কথা রয়েছে তাদের। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথা বলবেন তিন সদস্য বিশিষ্ট দলটি। বৃহস্পতিবার (১৮ আগষ্ট) সন্ধ্যায়ই চট্টগ্রামে রওনা দেবেন তারা। শুক্রবার পরিদর্শন করবেন দ্বিতীয় টেস্টের সম্ভাব্য ভেন্যু জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। উল্লেখ্য যে, আগামী অক্টোবরে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলতে ৩০ সেপ্টেম্বর ঢাকায় আসার কথা ইংলিশদের।কিন্তু ঢাকায় সন্ত্রাসী হামলায় ইংল্যান্ড দলের বাংলাদেশ সফর নিয়ে শঙ্কা দেখা দেয়। এখন বাংলাদেশে ইংলিশদের সফরের ব্যাপারে সিদ্ধান্ত অনেকটাই নিরাপত্তা প্রতিনিধির রিপোর্টের উপর নির্ভর করছে।

basic-bank

Be the first to comment on "নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ইংল্যান্ড পরিদর্শক দলের সন্তুষ্টি প্রকাশ"

Leave a comment

Your email address will not be published.


*