শিরোনাম

নূরজাহান বেগমের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

নিউজ ডেস্ক : বেগম পত্রিকার সম্পাদক নূরজাহান বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ সোমবার সকালে নূরজাহান বেগম শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৯১।
গত ৪ মে শ্বাসকষ্ট নিয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন বাংলাদেশে নারী সাংবাদিকতার অগ্রদূত উপমহাদেশের প্রথম নারী সাপ্তাহিক পত্রিকা বেগম-এর সম্পাদক। তার অবস্থার অবনতি হলে তাকে ভ্যান্টিলেশন দেয়া হয়।

basic-bank

Be the first to comment on "নূরজাহান বেগমের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক"

Leave a comment

Your email address will not be published.


*