নিউজ ডেস্ক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীকে কানাডা থেকে দেশে ফিরিয়ে আনার জন্য জনমত গড়ে তুলতে সেখানে প্রবাসী আওয়ামী লীগ নেতা-কর্মীসহ সকল বাংলাদেশির প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
চার দিনের কানাডা সফরের তৃতীয় দিনে শনিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় কানাডা আওয়ামী লীগের দেওয়া একটি সংবর্ধনা সভায় অংশ নিয়ে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, এই আত্মস্বীকৃত খুনির ফাঁসির রায় দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। এখন তাকে দেশে ফিরিয়ে নিয়ে রায় কার্যকর করে কলঙ্কমোচনের সব চেষ্টাই সরকার করবে।
নাগরিক সংবর্ধনায় সভাপতিত্ব করেন কানাডা আওয়ামী লীগের নেতা গোলাম মো. মাহমুদ মিয়া।

Be the first to comment on "নূর চৌধুরীকে ফেরতে জনমত গড়ুন ॥ শেখ হাসিনা"