শিরোনাম

নেত্রকোনায় হেযবুত তাওহিদের ৪ সদস্য আটক

নিউজ ডেস্ক : জেলা শহরের নাগড়া আনন্দ বাজার মোড় এলাকা থেকে আজ মঙ্গলবার ভোরে পুলিশ দুই নারীসহ হেযবুত তাওহিদের চার সদস্যকে আটক করেছে। আটককৃতরা হচ্ছে- শরীয়তপুরের সাচিহাটা গ্রামের আয়নাল হকের ছেলে সুজন হালদার, শেরপুর জেলার বাঘরাখসা গ্রামের হাসেম আলীর ছেলে মনিরুজ্জামান, তার স্ত্রী সুমাইয়া আক্তার ও শেরপুরের নৌহাট্টা গ্রামের এস এম আবদুল হাইয়ের স্ত্রী পারুল আক্তার।

পুলিশ জানায়, হেযবুত তাওহিদের ওই চার সদস্য নাগড়া আনন্দ বাজার এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতো এবং সংগঠনের কাজ করত। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে ডিবি পুলিশ ওই বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করে। পুলিশ সুপার জয়দেব চৌধুরী জানান, এদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে। এছাড়া জঙ্গী সংশ্লিষ্টতা রয়েছে কি-না সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

 

basic-bank

Be the first to comment on "নেত্রকোনায় হেযবুত তাওহিদের ৪ সদস্য আটক"

Leave a comment

Your email address will not be published.


*