শিরোনাম

নড়াইলের লোহাগড়া পৌরসভায় নতুন মেয়রের দায়ীত্বভার গ্রহন

নড়াইলের লোহাগড়া পৌরসভায় নতুন মেয়রের দায়ীত্বভার গ্রহন

নিউজ ডেস্ক : নড়াইলের লোহাগড়া পৌরসভার নব-নির্বাচিত মেয়র আশরাফুল আলম দায়ীত্বভার গ্রহণ করেছেন। সভার শুরুতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা নতুন মেয়র ও কাউন্সিলরদের ফুলেল শুভেচ্ছায় বরণ করেন। পৌরসভার দায়ীত্ব প্রদান ও গ্রহণ উপলক্ষে রোববার বেলা ১১টায় উপজেলা পরিষদ হল রুমে নব-নির্বাচিত মেয়র ও উপজেলা যুবলীগ সভাপতি আশরাফুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ সেলিম রেজা । অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সাংসদ এ্যাডঃ সাইফ হাফিজুর রহমান খোকন, উপজেলা আ’লীগের সাবেক সভাপতি এ্যাডঃ দৌলত আহম্মদ খান, মুক্তিযোদ্ধা কমান্ডার ফকির মফিজুল হক, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মনজুরুল করিম মুন, পৌর সচিব মোঃ সিরাজুল ইসলাম,প্রমুখ।অনুষ্ঠানে পৌরসভার সাবেক মেয়র এ্যাডঃ নেওয়াজ আহম্মদ নজরুল ঠাকুর, নব-নির্বাচিত মেয়র আশরাফুল আলম কে আয়-ব্যায়সহ সমস্ত হিসাব নিকাশ বুঝিয়ে দেন । সভায় নতুন মেয়র সততা ও নিষ্ঠার সাথে দায়ীত্ব পালনে সচেষ্ট হবেন বলে উপস্থিত সকলকে আশ্বস্ত করেন।

basic-bank

Be the first to comment on "নড়াইলের লোহাগড়া পৌরসভায় নতুন মেয়রের দায়ীত্বভার গ্রহন"

Leave a comment

Your email address will not be published.


*