নড়াইল প্রতিনিধি: নড়াইলের এক স্কুল শিক্ষক দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় মারা যাওয়ার উপক্রম হয়েছেন। স্কুলে শিক্ষকতার সামান্য বেতনে কোন রকম সংসার চলে তার। ঔষধ কিনবেন কিভাবে? হতভাগ্য এ শিক্ষকের নাম মোঃ ইসমাইল হোসেন। তিনি নড়াইল সদর উপজেলার দত্তপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ( ইসলাম ধর্ম ) । বাড়ি সদর উপজেলার জুড়ালিয়া গ্রামে। অনেক আগেই তার পিতা জামসেদ মোল্যা মারা গেছেন। ইসমাইলের মা ছেলের করুণ পরিণতির কথা ভাবছেন আর সমাজের বিত্তবানদের মুখের দিকে অপলক তাকিয়ে আছেন। কখন যেন কে একটু সহায্যের হাত বাড়ায়। তার স্ত্রী মিসেস হাজেরা খানম স্বামীর দিকে তাকিয়ে অঝরে কেঁদেই চলেছেন। আর দু’টি শিশু সন্তানের অনাগত ভবিষ্যতের কথা ভাবছেন। অসুস্থ্য ইসমাইল কান্না জড়িত কন্ঠে তার ব্যাংক হিসাব নম্বর দিয়ে বলেন,ভাই আপনারা পত্রিকায় দিয়ে দেখেন, আমার জন্য কিছু করতে পারেন কি-না। তার সহকর্মীরা তাকে সাহায্য করেছেন। তবে তার চিকিৎসার জন্য প্রায় ১০ লাখ টাকার প্রয়োজন। তাকে সাহায্য পাঠানোর ঠিকানা-রূপালী ব্যাংক লিঃ, নড়াইল শাখা, নড়াইল, হিসাব নং-টিএন-১১৬৬ এবং ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, নড়াইল, হিসাব নং ০১৭২৬৭২১১২২-৬।
নড়াইলে স্কুল শিক্ষকের বাঁচার আকুতি
নড়াইলে স্কুল শিক্ষকের বাঁচার আকুতি
Be the first to comment on "নড়াইলে স্কুল শিক্ষকের বাঁচার আকুতি"