সামগ্রিক মান ব্যবস্থাপনার মাধ্যমে জনসেবার মানোন্নয়ন বিষয়ক জেলা কাইযেন কনভেনশন অনুষ্টিত হয়েছে। নড়াইল জেলায় কাইযেন কনভেনশনে পরিবার পরিকল্পনা প্রথম, সমবায় দ্বিতীয় এবং সমাজসেবা অধিদ
প্তর তৃতীয় স্থান পেয়েছে।
বুধবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা পরিষদ মিলনায়তনে নড়াইলের জেলা প্রশাসক মো: হেলাল মাহমুদ শরীফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট এর মহাপরিচালক মোস্তফা কামাল হায়দার (অতিরিক্ত সচিব)। প্রধান অতিথি বলেন, এধারা অব্যহত থাকলে কাইযেন সফল হবে এবং সাধারণ নাগরিক মান সম্মত সেবা পাবে। টেকসই উন্নয়ন নিশ্চিত হবে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কাইযেন প্রকল্পের পরিচালক মিয়া মো: আতাউর রহমান, নড়াইলের সিভিল সার্জন এমএম সাদউল্লাহ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মাহাবুবুর রশীদসহ প্রমূখ।
অনুষ্ঠানের মুলপর্বে জেলার ২৩টি সরকারী বিভাগীয় প্রতিষ্ঠানের অব্যহত কার্যক্রম পাওয়ার পয়েন্টে উপস্থাপন
করা হয়। মান যাচাইয়ের জন্য উপস্থাপিত কার্যক্রম অংশগ্রহণকারীদের ভোটিংএর মাধ্যমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় অবস্থা নির্ণয় করা হয়। ফলাফলে পরিবার পরিকল্পনা ১ম, সমবায় ২য় এবং সমাজসেবা ৩য় স্থান অধিকার করে। বিজয়ী এ তিনটি প্রতিষ্ঠান জাতীয় পর্যায় কাইযেন প্রকল্পে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
এ কনভেনশনে যে সকল সরকারী প্রতিষ্ঠানের অব্যহত উন্নয়নের কার্যক্রম উপস্থাপিত হয় সেব প্রতিষ্ঠান সমূহ হলো- মৎস্য অধিদপ্তর, স্বাস্থ্য বিভাগ, মাধ্যমিক শিক্ষা বিভাগ, পরিসংখ্যান ব্যুরো, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ বিভাগ, বিআরডিবি, আনসার ও ভিডিপি, সমবায় বিভাগ, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ, ত্রাণ ও দূর্যোগ অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর, নির্বাচন কমিশন, পরিবার
পরিকল্পনা অধিদপ্তর, খাদ্য অধিদপ্তর, ভূমি অফিস, প্রাণি সম্পদ বিভাগ, নড়াইল পৌরসভা, প্রাথমিক শিক্ষা বিভাগ, সাবরেজিস্ট্র অফিস, সমাজসেবা অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর, জেলা হিসাবরক্ষণ কার্যালয়।
প্রথম বিজয়ী নড়াইল সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: আবুল কাশেম তার বিভাগের নিজস্ব উদ্ভাবনী ধারনা উপস্থাপন করেন। মা ও শিশু মৃত্যু হার কমানোর জন্য তার উদ্ভাবনী পদ্ধ
তি তুণমূল পর্যায় অভুতসাড়া জেগেছে। যা অব্যহত উন্নয়ন ধারনা কাইযেনকে উৎসাহিত করছে। দ্বিতীয় বিজয়ী সদর উপজেলা সমবায় অফিসার মো: তরিকুল ইসলাম তার বিভাগের অব্যহত উন্নয়ন কার্যক্রম উপস্থাপন করেন। সমাজের পিছিয়ে পড়া হতদরিদ্র নারী, কৃষক, শ্রমিক, দলিত শ্রেণির মানুষকে কর্মযোগান মনষ্ক তৈরীতে অসাধারণ সাংগাঠনিক ভিত তৈরী করেছে। এ সাংগাঠনিক ভিত অব্যহত উন্নয়ন ধারাকে টেকসই রাখাতে তৃণমুলের উৎপাদিত পণ্য দেশ-বিদেশ মাকেটিং লিংকেজ করছে। তৃতীয় বিজয়ী সদর উপজেলা সমাজসেবা অফিসার মো: হোসেনুর রহমান তার অধিদপ্তরের সেবা কার্যক্রম সমূহ বিশেষ করে মুক্তিযোদ্ধ, বৃদ্ধ, প্রতিবন্ধী এতিমদের ভোগান্তি ছাড়া অব্যহতভাবে পরিচালনা করে যাচ্ছে।
জেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) এবং জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা-জাইকার সহযোগিতায় এ কনভেশন অনুষ্ঠিত হয়।
নড়াইল জেলায় কাইযেন কনভেনশন
নড়াইল জেলায় কাইযেন কনভেনশন
Be the first to comment on "নড়াইল জেলায় কাইযেন কনভেনশন"