নিউজ ডেস্ক : সাম্প্রদায়িকতা, সাম্রাজ্যবাদ, লুটপাটতন্ত্র, গণতন্ত্রহীনতা নিপাত ও দুই নেত্রীর বাইরে বাম-গণতান্ত্রিক বিকল্প শক্তি গড়ে তোলার আহবানের মধ্যদিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নড়াইল জেলা শাখার ৩য় জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে বিএম বরকত উল্লাহকে সভাপতি এবং অঞ্জন রায়কে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট চারবছর মেয়াদী কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নড়াইল জেলা শাখার ৩য় জেলা সম্মেলন গত বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকালে জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। সিপিবি নড়াইল জেলা শাখার সভাপতি খন্দকার শওকতের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি’র) কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড সরদার রুহিন হোসেন প্রিন্স। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন প্রফেসর মুন্সী হাফিজুর রহমান, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ন

জরুল ইসলাম, সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান প্রবীর রায়, বিএম বরকত উল্লাহ, সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক অঞ্জন রায়, মুক্তিযোদ্ধা তবিবার রহমান, সিপিবি নেতা শেখ সুলতান, হিরক পাশা, সিরাজুল ইসলাম শিমুল, জালাল চৌধুরী, আব্দুস ছাত্তার প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে বিগত কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে বিএম বরকত উল্লাহকে সভাপতি ও অঞ্জন রায়কে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট চারবছর মেয়াদী জেলা কমিটি গঠন করা হয়। কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড সরদার রুহিন হোসেন প্রিন্স।
এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে কমরেড সরদার রুহিন হোসেন প্রিন্স তাঁর বক্তব্যে বলেন, নীতিহীন রাজনীতির সুযোগে অন্ধকারের অপশক্তি মাথাচাঁড়া দিয়ে উঠেছে। এই অবস্থা পরিবর্তন করতে হলে আদর্শ নির্ভর রাজনৈতিক শক্তিকে শক্তিশালী করতে হবে।
তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের অন্যতম লক্ষ্য ছিল সাম্য, প্রতিষ্ঠা, প্রতিটি নাগরিকের সামাজিক মর্যাদা নিশ্চিত করা ও সামাজিক ন্যায় বিচার কায়েম। বিজয়ের ৪৫ বছর পরও প্রতিটি মানুষের নাগরিক অধিকার নিশ্চিত করা যায়নি। বরং শাসক শ্রেণীর আশ্রয় প্রশ্রয়ে সাম্প্রদায়িকতা মাথাচাড়া দিয়ে উঠেছে। সকল নাগরিক এদেশে নিরাপদবোধ করছেন না।
দেশের অগ্রগতি সম্পর্কে তিনি বলেন, দেশে যতটুকু অগ্রগতি হয়েছে তার নায়ক হলেন দেশের কৃষক, শহরের গার্মেন্স শ্রমিকসহ শ্রমজীবি মানুষ আর বিদেশে অবস্থানরত শ্রমিক। কৃষককে ফসলের ন্যায্যমুল্য, পাটের মন ৩হাজার টাকা, ক্ষেতমজুরদের কাজের নিশ্চয়তা, বেকারদের কাজ ও মাদকের ছোবল থেকে যুব সমাজকে রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প সম্পর্কে তিনি বলেন, সুন্দরবন দক্ষিণাঞ্চলের প্রাকৃতিক সম্পদক। ঐ সুন্দরবন ধ্বংস করে দেশি-বিদেশী লুটেরাদের স্বার্থে তথাকথিত উন্নয়ন দেশবাসীী মানবে না। অনতিবিলম্বে সুন্দরবন ধ্বংসকারী রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবি জানান।
সম্মেলনে জেলার তিনটি উপজেলার ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

Be the first to comment on "নড়াইল জেলা সিপিবি’র সম্মেলন অনুষ্ঠান সম্পন্ন"