শিরোনাম

পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত

নিউজ ডেস্ক : পটুয়াখালীর কমলাপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের নিউমার্কেট এলাকায় ঠেলাগাড়ির সাথে সংঘর্ষে নিহত হয়েছেন বৃদ্ধ মোটর সাইকেল আরোহী নিতাই রায় (৬৫)। এ দুর্ঘটনা ঘটলে বেলা সাড়ে ১১ টায় পটুয়াখালী জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। ওই ঘটনায় মোটরসাইকেল চালক আহত হলেও সে পলাতক রয়েছেন। নিহতের বাড়ি গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের হরিদেবপুর গ্রামে।

নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নিতাই রায় ভাড়া মোটর সাইকেলে যোগে বাউফলের কাছিপাড়ায় ছোট মেয়ে জামাইর বাড়ি থেকে নিজ বাড়ি ফিরছিলেন। ঘটনাস্থল অতিক্রম কালে মোটর সাইকেল চালক নিয়ন্ত্রন হারিয়ে এই ঠেলাগাড়ির সাথে লাগিয়ে দেয়। মাথায় গুরুতর আঘাত পাওয়ায় নিতাই রায়কে সকাল দশটায় পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সাড়ে ১১ টায় তার মৃত্যু হয়। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। এব্যাপারে পটুয়াখালী সদর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

basic-bank

Be the first to comment on "পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত"

Leave a comment

Your email address will not be published.


*