নিজস্ব প্রতিবেদক : পবিত্র শবে বরাত উপলক্ষে আগামী ২২ মে (রোববার) রাতে সকল ধরণের বোমা-আতশবাজি নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শনিবার এক আদেশে এই নিষেধাজ্ঞা জারি করেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।
আদেশে বলা হয়, রোববার সন্ধ্যা ৬টার পর থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত আতশবাজি, ক্ষতিকারণ বিস্ফোরক দ্রব্য, পটকাবাজি, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহণ এবং ফোটানো নিষিদ্ধ করা হয়েছে।
আদেশে আরো বলা হয়, শবে বরাতের পবিত্রতা রক্ষা, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিতকরণকল্পে ঢাকা মেট্রোপলিটন এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষা করার নিমিত্তে আমি মো. আছাদুজ্জামান মিয়া পুলিশ কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-ওওও/৭৬) এর ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে এই সিদ্ধান্ত নিয়েছি।
পবিত্র শবে বরাতে আতশবাজি নিষিদ্ধ

Be the first to comment on "পবিত্র শবে বরাতে আতশবাজি নিষিদ্ধ"