শিরোনাম

পর্তুগালের জয়ে রোনালদোর গোল উৎ​সব

নিউজ ডেস্ক : লড়াইটা ছিল একেবারেই অসম। ইউরোপীয় চ্যাম্পিয়ন পর্তুগালের সঙ্গে ফিফা র‍্যাঙ্কিংয়ের ২০৩তম দল অ্যান্ডোরা। শুক্রবার বিশ্বকাপ বাছাইপর্বের এই ম্যাচে অ্যান্ডোরার বিপক্ষে পর্তুগালের জয়টা অনুমিতই ছিল। প্রত্যাশানুযায়ীই পর্তুগিজদের জয় ৬-০ গোলের। এই জয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর অবদান অসামান্য। তিনি যে একাই করেছেন চার গোল!

দেশের হয়ে এটি রোনালদোর চতুর্থ হ্যাটট্রিক-কীর্তি। দেশের হয়ে ম্যাচ খেলেছেন ১৩৪টি। গোল করেছেন ৬৫টি। এক ম্যাচে রোনালদো এই প্রথমবারের মতো চার-চারটি গোলের কৃতিত্ব দেখালেন তিন বারের বর্ষসেরা এই ফুটবলার।

খেলা শুরুর পাঁচ মিনিটের মধ্যেই পর্তুগালকে ২-০ গোলে এগিয়ে দেন রোনালদো। কর্নার থেকে পাওয়া বলে হেড করে নিজের গোলের খাতা খোলেন রোনালদো। পরের মিনিটে আবারও গোল করেন তিনি। রিকোর্ডোর কারেসমার ক্রস থেকে এই গোলটিও রোনালদো করেন হেড করে। এর পরের ৪২ মিনিট অবশ্য পর্তুগালকে গোল করতে দেয়নি অ্যান্ডোরা। ৪৪ মিনিটে বক্সের বাইরে থেকে তীব্র শটে গোল করেন হুয়াও কানসেলো।

দ্বিতীয়ার্ধে, ম্যাচের ৪৭ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন রোনালদো। গোমেসের কর্নার থেকে দারুণ শটে গোল করেন রিয়াল মাদ্রিদ তারকা। ৬৮ মিনিটে তাঁর পা থেকে আসে নিজের চতুর্থ গোলটি। দলও এগিয়ে যায় ৫-০ গোলে। এর আগে ম্যাচের ৬২ মিনিটে দশজনে পরিণত হয় অ্যান্ডোরা। রোনালদোকে বাজে ফাউল করে লাল কার্ড দেখেন জরদি রুবিও। ৭১ মিনিটে রোনালদোকে ফাউল করে আরও একটি লাল কার্ড দেখেন মার্ক রেবেস। অ্যান্ডোরা হয়ে যায় নয়জনের দলে।

বাকি সময়টা নয়জনের অ্যান্ডোরার ওপর ঝড় বইয়ে দেওয়া উচিত ছিল পর্তুগালের। কিন্তু কেন যেন এই সময়টায় তারা একটি গোলের বেশি পায়নি। স্কোরলাইন ৬-০ করেন আন্দ্রে সিলভা।

basic-bank

Be the first to comment on "পর্তুগালের জয়ে রোনালদোর গোল উৎ​সব"

Leave a comment

Your email address will not be published.


*