শিরোনাম

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলা: নিহতের সংখ্যা ২৫

নিউজ ডেস্ক : পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলের একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৫ জন হয়েছে।
আফগান সীমান্তবর্তী আধা-স্বায়ত্তশাসিত উপজাতীয় অঞ্চল মোহমান্দের পায়ি খান গ্রামে এই হামলায় অন্তত ৩০ জন আহত হয়েছে।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স হতাহতদের সর্বশেষ এই সংখ্যা জানিয়েছে।

মোহমান্দ এজেন্সির উপ-প্রশাসক নাভিদ আকবর বলেন, বিস্ফোরণে মসজিদের একটি অংশ ও বারান্দা ধসে মুসল্লিদের উপর পড়ে। মসজিদ ভবনের ধ্বংসস্তুপ থেকে আমরা এখনও মৃতদেহ ও আহতদের উদ্ধার করছি।”

“আত্মঘাতী বোমা হামলাকারী মসজিদে মুসল্লিদের ভিড়ের মধ্যেই ছিল। সে ‘আল্লাহ হু আকবর’ বলে চিৎকার করার পরপরই বড় ধরনের বিস্ফোরণ ঘটে।”

basic-bank

Be the first to comment on "পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলা: নিহতের সংখ্যা ২৫"

Leave a comment

Your email address will not be published.


*