শিরোনাম

পাকিস্তানে ফাওয়াদ খান, আর ফিরবেন না ভারতে!

নিউজ ডেস্ক : ভারত ছেড়েছেন ফাওয়াদ খান। আর ফিরবেন না ভারতে। এমনটাই শোনা যাচ্ছে বলিউড টাউনে। পাক অভিনেতা-অভিনেত্রীদের ভারত ছাড়ার যে হুমকি দিয়েছিল দেশটির মহারাষ্ট্র নবনির্মান সেনা, তারপরই ফাওয়াদের এই সিদ্ধান্ত নিয়ে গুঞ্জন শুরু হয়েছে।
যদিও সূত্রের খবর, ফাওয়াদ খানের স্ত্রী গর্ভবতী। দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছে খান দম্পতি। তাই স্ত্রী’র সঙ্গে থাকতেই পাকিস্তানে গিয়েছেন তিনি। এর সঙ্গে হুমকির কোন সম্পর্ক নেই। তবে অক্টোবরে ফেরার কথা থাকলেও ফাওয়াদ আর ফিরবেন না এমন খবর শোনা গিয়েছে। ওইসময় ‘অ্যা দিল হ্যায় মুস্কিল’ ছবির প্রচারে ভারতের আসার কথা ছিল ফাওয়াদের।
পাক শিল্পীদের দেশ ছাড়ার হুমকি দিয়েছিল মহারাষ্ট্র নবনির্মাণ সেনা। দেওয়া হয়েছিল ৪৮ ঘণ্টা সময়সীমা। গত শুক্রবার এমএনএস দলের প্রধান অমিয় খোপকার বলেছিলেন, ৪৮ ঘণ্টার মধ্যে পাকিস্তানের সব শিল্পীদের ছাড়তে হবে ভারত। এর ব্যাতিক্রম হলে পরিণতি হবে খুব ভয়ঙ্কর। এমএনএস উদ্যোগ নিয়ে পাকিস্তানে পাঠিয়ে দেবে বলেও উল্লেখ করেছিলেন তিনি।
এরপর থেকেই শুরু হয়েছে তর্ক-বিতর্ক। শিল্পীদের পাশে দাঁড়িয়েছে বহু মানুষ। আর এই পাক শিল্পীদের তালিকায় রয়েছেন ফাওয়াদ খান। দিওয়ালিতেই রিলিজ করবে ফাওয়াদ অভিনীত করণ জোহরের ছবি ‘অ্যা দিল হ্যায় মুস্কিল’। ছবিতে ফাওয়াদ ছড়াও রয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন, অনুষ্কা শর্মা, রনবীর কাপুর।
উরির সেনা ঘাঁটিতে হামলার পর থেকে নানাভাবে পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভ পোষণ করে চলেছে ভারতীয়রা। আর সেই কোপেই পড়েছেন ফাওয়াদের মত শিল্পীরা। ফাওয়াদ ছাড়াও এই তালিকায় রয়েছেন, মাহিরা খান। কিছুদিনের মধ্যেই বলিউডে রিলিজ করছে তার প্রথম ছবি ‘রাইজ’। এছাড়াও আলি জাফর, রাহত ফতেহ আলি খান, ইমরান আব্বাসের মত শিল্পীরাই এই হুমকির মুখে পড়েছেন।
সূত্র: কলকাতা ২৪

basic-bank

Be the first to comment on "পাকিস্তানে ফাওয়াদ খান, আর ফিরবেন না ভারতে!"

Leave a comment

Your email address will not be published.


*