শিরোনাম

পাকিস্তান সন্ত্রাস মদদদাতা: আফগানিস্তান

নিউজ ডেস্ক : সন্ত্রাস ইস্যুতে রাষ্ট্রসংঘের সাধারণ সভায় পাকিস্তানকে কড়া জবাব দিলেন আফগানিস্তানের উপ-রাষ্ট্রপতি৷ তিনি জানিয়েছেন, বিশ্বের সকলেই জানে তালিবান জঙ্গিদের বসবাস কোথায়? এমনকি পাকিস্তানকে সন্ত্রাসে মদতদাতা দেশ বলেও আক্রমণ করেছেন তিনি৷ এমনকি আফগানিস্তানে আমেরিকান বিশ্ববিদ্যালয়ে আক্রমণও যে পাকিস্তানে বসেই জঙ্গিরা পরিকল্পনা করেছিল সে কথাও তাঁর বক্তব্যে রাষ্ট্রসংঘে স্বীকার করেছেন আফগান উপ-রাষ্ট্রপতি৷

কূটনৈতিক মহলের মতে ফরি হামলার পরে যখন আন্তর্জাতিক স্তরে পাকিস্তানকে একঘরে করতে চাইছে ভারত, এমত পরিস্থিতিতে আফগানিস্তানের এই অবস্থান তাদের অনেকাংশে সাহায্য করবে৷ এমনকি কিছুদিন আগে আফগান বিদেশমন্ত্রী জানিয়েছিলেন, ভারতের প্রতি ভয়ের কারণেই জঙ্গিদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পিছপা হচ্ছে পাকিস্তান৷

basic-bank

Be the first to comment on "পাকিস্তান সন্ত্রাস মদদদাতা: আফগানিস্তান"

Leave a comment

Your email address will not be published.


*