নিউজ ডেস্ক : বরগুনার জেলার পাথরঘাটায় চারটি তক্ষক ও দেশীয় অস্ত্রসহ চারজনকে আটক করেছে পথরঘাটা থানা পুলিশ। আজ শুক্রবার সকালে জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়। আটককৃতরা হলেন, নাচনাপাড়া ইউনিয়নের হারুন অর রশিদ (৫২), কমল (৪০), চরদুয়ানি ইউনিয়নের হাসান (৪০) ও ক্রেতা বরগুনার আব্দুল লতিফ (৫০)।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সালমা সাহান বিউটির বাড়িতে অভিযান চালিয়ে তক্ষক ও দেশীয় অস্ত্রসহ তাদের আটক করে পুলিশ।
পাথরঘাটা থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নজরুল ইসলাম জানান, নাচনাপাড়া গ্রামের হারুন অর রশিদের বাড়িতে তক্ষক কেনাবেচা হচ্ছে, এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে চারটি তক্ষকসহ তাদের আটক করা হয়।
তিনি বলেন, আসামিদের বিরুদ্ধে বন আইন ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের ১৬৪ ধারায় ম্যাজিস্ট্রেটের সামনে জবানবন্দি নেওয়া হবে। এ ব্যাপরে সাবেক ইউপি সদস্য সালমা সাহান বিউটি বলেন, আমি ও আমার স্বামী এ অপরাধের সঙ্গ জড়িত না। শত্রুপক্ষ আমাদেরকে ফাঁসিয়েছে।

Be the first to comment on "পাথরঘাটায় তক্ষক ও দেশীয় অস্ত্রসহ আটক ৪"