শিরোনাম

পিএসসির নতুন চেয়ারম্যান মোহাম্মদ সাদিক

নিজস্ব প্রতিবেদক : সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য মোহাম্মদ সাদিককে সংস্থাটির চেয়ারম্যান পদে নিয়োগ দেয়া হয়েছে। আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়। তাতে বলা হয়, সদস্যপদ ছেড়ে দেয়া সাপেক্ষে তার নিয়োগ কার্যকর হবে। এই সাংবিধানিক সংস্থাটির চেয়ারম্যান পদে ১৩ এপ্রিল মেয়াদ শেষ হওয়া ইকরাম আহমেদের স্থলাভিষিক্ত হলেন মোহাম্মদ সাদিক।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি তাকে ওই পদে নিয়োগ দিয়েছেন। মিশনের সদস্য পদ থেকে পদত্যাগ করলে এই নিয়োগ কার্যকর হবে।

অবসরোত্তর ছুটিতে (পিআরএল) থাকার সময় ২০১৪ সালের ২৭ অক্টোবর পিএসসির সদস্য হিসেবে নিয়োগ পান মোহাম্মদ সাদিক। এর আগে শিক্ষা মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশনের সচিবের দায়িত্ব পালন করেন সাদিক। ১৯৮২ সালের নিয়মিত বিসিএস ব্যাচের কর্মকর্তা সাদিক ১৯৫৫ সালের ১৯ সেপ্টেম্বর সুনামগঞ্জে জন্মগ্রহণ করেন।

basic-bank

Be the first to comment on "পিএসসির নতুন চেয়ারম্যান মোহাম্মদ সাদিক"

Leave a comment

Your email address will not be published.


*