শিরোনাম

পুলিশের সকল সাফল্যের মূল উৎস জনগণ: ডিএমপি কমিশনার

নিউজ ডেস্ক : “জনগনের সম্পৃক্ততা ও পুলিশিকাজে জনগন সহযোগিতা করছে বলেই পুলিশ বাহিনী আইনশৃঙ্খলা রক্ষায় সফল হচ্ছে। আমাদের সাম্প্রতিক সব সফলতার মূলেই রয়েছে সম্মানিত জনসাধারনের সহযোগিতা। তারা জঙ্গীবাদ,সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার হয়েছে বলেই আমরা সফল হতে পেরেছি। “মুলত জনগনই আমাদের সফলতার মূল উৎস” ।

মঙ্গলবার সময় বেলা ১১টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে রানার গ্রুপের পক্ষ থেকে ১০টি হিউম্যান হলার হস্তান্তরের সময় ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বিপিএম, পিপিএম এসব কথা বলেন।

হিউম্যান হলার প্রদান অনুষ্ঠানে রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান বলেন, আমি একজন ব্যবসায়ী আর ব্যবসার সফলতা নির্ভর করে আইন শৃংঙ্খলার নিয়ন্ত্রন এর মাধ্যমে। যেকোন সমস্যায় আমরা পুলিশের সাহায্য সহায়তা পেয়ে থাকি। পুলিশ বর্তমানে তাদের কর্মদক্ষতার মাধ্যমে সন্ত্রাস, জঙ্গিবাদ নিয়ন্ত্রণ করে আমাদের ব্যবসা-বাণিজ্যের নিরাপত্তা নিশ্চিত করছে যা অত্যন্ত প্রশংসার দাবীদার। আমরা ডিএমপি’র পাশে আছি এবং সব সময় থাকব। আইন-শৃংঙ্খলা উন্নতির লক্ষ্যে ডিএমপিকে ১০টি গাড়ী উপহার দিতে পেরে আমরা আনন্দিত।

এ সময় ডিএমপি কমিশনার রানার গ্রুপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আজকের এই গাড়ীগুলো ডিএমপি’র থানা এলাকায় টহল কাজে ব্যবহৃত হবে যার ফলে চুরি, দস্যুতা, ডাকাতি, ছিনতাইসহ নানাবিধ অপরাধের প্রবণতা কমে যাবে।

এসময় আরও উপস্থিত ছিলেন, ব্রিগেডিয়ার জেনারেল (অব:) শফিকুল জামান ব্যবস্থাপনা পরিচালক রানার গ্রুপ, পরিচালক রানার মটরস নজর ই জিলানী, সিনিয়র জিএম

basic-bank

Be the first to comment on "পুলিশের সকল সাফল্যের মূল উৎস জনগণ: ডিএমপি কমিশনার"

Leave a comment

Your email address will not be published.


*