শিরোনাম

পুড়িয়ে মানুষ হত্যাকারীরাই গুপ্তহত্যা চালাচ্ছে : প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : যারা আগুনে পুড়িয়ে মানুষ মেরেছে এখন তারাই গুপ্তহত্যা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে ফাস্ট ট্র্যাক প্রজেক্ট মনিটরিং কমিটির চতুর্থ সভায় বুধবার এ সব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ‘সুপরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়ে দেশেকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। যারা এ দেশের কল্যাণ চায় না, মঙ্গল চায় না তাদেরই হয়তো একটা পরিকল্পনা এটা।’

শেখ হাসিনা বলেন, ‘অজুহাত তুলে এ ধরনের হত্যাকাণ্ড যারা ঘটাচ্ছে, এদের পেছনে কারা আছে? খুব স্বাভাবিকভাবে যারা এক সময় চেষ্টা করেছে প্রকাশ্যে আন্দোলনের নামে ডাক দিয়ে, আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মেরেছে। বাসে আগুন, গাড়িতে আগুন, রেলে আগুন, লঞ্চে আগুন, প্রাইভেটকারে আগুন, সিএনজিতে আগুন। বিভিন্নভাবে আগুন দিয়ে পুড়িয়ে যখন তারা দেখল যে, না সরকার উৎখাতও করা যায় না। কিছুই করা যায় না, তাদেরই মদদ আছে এ গুপ্তহত্যায়।’

তিনি বলেন, ‘তারা প্রকাশ্য আন্দোলনের নামে মানুষ হত্যা করে যখন শত শত মানুষ মেরে কিছু করতে পারেনি, তখন গুপ্তহত্যার পথ বেছে নিয়েছে, যেটা খুব স্পষ্ট বোঝা যায় যে এর পেছনে কারা রয়েছে।’

basic-bank

Be the first to comment on "পুড়িয়ে মানুষ হত্যাকারীরাই গুপ্তহত্যা চালাচ্ছে : প্রধানমন্ত্রী"

Leave a comment

Your email address will not be published.


*