নিউজ ডেস্ক : গাজীপুরে ২ ইয়াবা ব্যাবসায়ীকে গ্রেফতারের পর এক জনের পেট থেকে সাড়ে ৩‘শ পিছ ইয়াবা বের করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো কক্সবাজার জেলার উখিয়া উপজেলার বালুগালি গ্রামের আব্দুর রহমানের ছেলে নূরুল ইসলাম (৩০) ও হাছেন আলীর ছেলে নূরুল ইসলাম (২৫)। গ্রেফতারকৃত দু’জনকে সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
গাজীপুর ডিবি (ডিটেক্টিভ ব্রাঞ্চ) পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলমগীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় নূরুল ইসলামের(২৫) এর কাছ থেকে ১’শ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। বাকী ইয়াবার ব্যাপারে জিজ্ঞাসা করলে গ্রেপ্তারকৃত অপর নূরুল ইসলাম (৩০) তার পেটে সাড়ে তিন’শ পিছ ইয়াবা রাখা আছে বলে স্বীকার করে। তারা গাজীপুরের শ্রীপুরে এক নারী ব্যবসায়ীর কাছে ইয়াবাগুলো সরবরাহ করার কথা ছিল বলে জানায়। তারা আরো সাড়ে পাঁচ’শ পিছ ইয়াবা ব্রাম্মনবাড়িয়ায় এক ব্যবসায়ীর কাছে পেট থেকে বের করে বিক্রি করে দিয়ে আসে বলে জানায়।
পরে রোববার রাতে হাসপাতালে চিকিৎসার মাধ্যমে নূরুল ইসলামের পেট থেকে সাড়ে তিন’শ পিছ ইয়াবা বের করা হয়। ডিবি পুলিশ আরো জানায়, পেট থেকে বের করা ইয়াবাগুলো প্রথমে সাদা পলিথিন, সাদা স্কচটেপ, কালো স্কচটেপ এবং সবশেষে কনডম দিয়ে মুড়ানো ছিল। ব্রাম্মনবাড়িয়ায় বিক্রি করা ইয়াবাগুলো একই পদ্ধতিতে বহন করে চিকিৎসার মাধ্যমে বের করা হয়েছিল। নুরুল ইসলাম এ পেশায় নতুন হওয়ায় ৯’শ পিছ ইয়াবা খেয়েছিল। অভিজ্ঞরা আরও বেশি খেয়ে থাকে বলে সে পুলিশকে জানিয়েছে।
গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আব্দুস ছালাম জানান, একজন সার্জারী বিশেষজ্ঞের মাধ্যমে পায়খানা তরল করার জন্য নূরুল ইসলামকে ওষুধ খাওয়ানো হয়। পরে পাতলা পায়খানার মাধ্যমে সেগুলো বের করা হয়।
এ ব্যাপারে জয়দেবপুর থানার উপ-পরিদর্শক অজয় দাস জানান, এ ঘটনায় গাজীপুর ডিবি (ডিটেক্টিভ ব্রাঞ্চ) পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলমগীর হোসেন বাদী হয়ে মামলা (নং ১১৮) করেছেন। সোমবার আদালতের মাধ্যমে অভিযুক্তদের জেল হাজতে পাঠানো হয়েছে।

Be the first to comment on "পেট থেকে বের করা হয়েছে সাড়ে ৩’শ পিছ ইয়াবা"