শিরোনাম

পেরুতে বাস দুর্ঘটনায় নিহত ২৩

নিউজ ডেস্ক: পেরুতে পাহাড়ি খাদের মধ্য দিয়ে প্রবাহিত নদীতে যাত্রীবাহী বাস পড়ে অন্তত ২৩ জন নিহত হয়েছেন।

শুক্রবারের এ দুর্ঘটনার আরো ৩০ জন আহত হয়েছেন বলে শনিবার জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

রোববার দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ করা হচ্ছে। দুর্ঘটনাকবলিত বাসটির যাত্রীরা এই নির্বাচনে ভোট দেওয়ার জন্য দেশটির দক্ষিণাঞ্চলীয় মাদ্রে দ্য দিয়োস এলাকা থেকে কুসকোয় যাচ্ছিল।

বাস কোম্পানির বিবৃতির বরাতে পুলিশ জানিয়েছে, বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে এড়াতে গিয়ে বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে শোচনীয় এই দুর্ঘটনাটি ঘটে।

পেরুর প্রত্যন্ত অঞ্চলের অনেক এলাকার উঁচু পাহাড়ি পথে নিরাপত্তা ব্যবস্থা অপ্রতুল হওয়ার দেশটিতে প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনার ঘটে।

এদিকে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে শনিবার সন্দেহভাজন বামপন্থি গোষ্ঠী শাইনিং পাথের বিদ্রোহীদের হামলায় তিনজন নিহত ও ছয়জন আহত হয়েছেন বলে জানা গেছে।

দেশটির প্রত্যন্ত কোকা চাষ সমৃদ্ধ এলাকায় এ হামলার ঘটনা ঘটেছে বলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন সশস্ত্র বাহিনীর প্রধান জর্জ মোসকোসো।

নিহতদের মধ্যে দুইজন সামরিক বাহিনীর সদস্য ও অপরজন বেসামরিক বলে জানিয়েছেন তিনি।

basic-bank

Be the first to comment on "পেরুতে বাস দুর্ঘটনায় নিহত ২৩"

Leave a comment

Your email address will not be published.


*