শিরোনাম

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ১৬ মে ২০২৫ ইং তারিখে যশোর থেকে প্রকাশিত দৈনিক লোকসমাজ পত্রিকার প্রথম পাতায় প্রকাশিত ‘যশোরে ৪টি বেসরকারি চিকিৎসালয়ে অভিযান: লক্ষাধিক টাকা জরিমানা’ শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদটিতে সিএমসি ডায়াগণস্টিক সেন্টারকে জড়িয়ে যে তথ্য লেখা হয়েছে তাহা সঠিক নয়। উক্ত প্রতিষ্ঠানটি সরকারের সকল নিয়ম নীতি মেনে প্রকৃত সেবার ব্রত নিয়ে খুবই সুনামের সহিত পরিচালিত হয়ে আসছে। সংবাদের ভিতরকার অংশে ‘প্রতিষ্ঠান বন্ধ করে পালিয়ে যান মালিক’ লেখার তথ্যটি সত্য নহে। অভিযানিক দল সামান্য ত্রুটিজনিত কারণে দশ হাজার টাকা জরিমানা আদায় করে সর্তক করেছেন। মালিকপক্ষ উপস্থিত থাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট জরিমানা আদায় পূর্বক প্রাপ্তি স্বীকারপত্র প্রদানে সমর্থ হয়েছেন। প্রতিষ্ঠানের ভাবমুর্তি নষ্ট করতে কে বা কাহারা সাংবাদিকদের কাছে ভূল তথ্য সরবরাহ করেছে। সংবাদটি সম্পুর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। আমি প্রকাশিত সংবাদের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

সিএমসি ডায়াগণস্টিক সেন্টার
প্রোপা: মো: সুজাউদ্দিন খান
সদর হাসপাতাল রোড, যশোর।

basic-bank

Be the first to comment on "প্রকাশিত সংবাদের প্রতিবাদ"

Leave a comment

Your email address will not be published.


*