শিরোনাম

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন রবিবার

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র ও কানাডা সফর নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন আগামীকাল রবিবার। তার প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন, রবিবার বিকাল ৪টায় গণভবনে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সফর নিয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

কানাডায় গ্লোবাল ফান্ড সম্মেলন এবং যুক্তরাষ্ট্রে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ঈদুল আজহার পরদিন ঢাকা ছাড়েন শেখ হাসিনা। ১৭ দিনের সফর শেষে শুক্রবার বিকালে তিনি দেশে ফেরেন।

দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত গণঅভ্যর্থনা পান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগেও বিদেশ সফরের পর বিভিন্ন সময় প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন করেছেন। সেখানে বিদেশ সফরের বাইরেও দেশের বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। এই সফরে ‘প্ল্যানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন’ ও ‘এজেন্ট অব চেঞ্জ অ্যাওয়ার্ড’ পুরস্কার পেয়েছেন বাংলাদেশের সরকারপ্রধান।

উল্লেখ্য, এর আগে, সুন্দরবনের কাছে বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিরুদ্ধে আন্দোলন ও পক্ষে-বিপক্ষে চলমান বিতর্কের মধ্যে সর্বশেষ গত ২৬ অগাস্ট তিনি গণমাধ্যমের সামনে আসেন।

 

basic-bank

Be the first to comment on "প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন রবিবার"

Leave a comment

Your email address will not be published.


*