শিরোনাম

ফিরছে ‘সরকার’ ছবির ভিলেন জ্যাকি!

নিউজ ডেস্ক : সুভাষ নাগরে আবার ফিরছেন বড় পর্দায়। আবার তাঁকে দেখা যাবে সাধারণ মানুষের ত্রাতার ভূমিকায়। হ্যাঁ, ঠিকই ধরেছেন! সব ঠিকঠাক থাকলে আগামী বছরই মুক্তি পেতে চলেছে ‘সরকার’ সিরিজের তৃতীয় ছবিটি। আর এ বার নাকি ‘সরকার’ একাই একশো। পরিচালকের কথায় প্রথম দু’টি ছবির চেয়ে এ বারের অমিতাভ হবেন আরও বেশি মেজাজি, রগচটা৷ আর এটাই নাকি ছবির মূল আকর্ষণ!
বেশ কিছু দিন ধরে বি-টাউনে গুঞ্জন ছিল, প্রায় গোটা বচ্চন পরিবারই নাকি থাকছে এই ছবির বিভিন্ন চরিত্রে। তবে সে সব জল্পনা উড়িয়ে দিয়ে ছবির পরিচালক রামগোপাল বর্মা জানিয়েছেন, অভিষেক বা ঐশ্বর্যা— কেউই থাকছেন না এই ছবিতে৷ বি-টাউনের একটি সূত্রের দাবি, ‘সরকার ৩’-এ খলনায়কের ভূমিকায় দেখা যাবে জ্যাকি শ্রফকে। ওই সূত্রের আরও দাবি, পরিচালক রামগোপাল এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। রামগোপালের প্রস্তাবে নাকি রাজিও হয়ে গিয়েছেন জ্যাকি শ্রফ। তবে লিখিত ভাবে চুক্তি নাকি এখনও সারা হয়নি। রামগোপাল বলেছেন, খুব তাড়াতাড়ি বাকি অভিনেতাদের নাম টুইট করে জানাবেন তিনি৷ আর কিছু দিনের মধ্যেই হয়তো মুক্তি পাবে ছবির ফার্স্ট লুক। সব মিলিয়ে এ বছরেই বলিউডের ‘অ্যাংরি ম্যান’-এর কাঁধে ভর দিয়ে শুরু হয়ে যাবে ‘সরকার ৩’-এর শুটিং।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

basic-bank

Be the first to comment on "ফিরছে ‘সরকার’ ছবির ভিলেন জ্যাকি!"

Leave a comment

Your email address will not be published.


*