নিউজ ডেস্ক : চট্টগ্রামের খুলশী থানা এলাকায় একটি সিএনজি ফিলিং স্টেশনে গাড়ির সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছে। আজ রবিবার বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, খুলশী সার্ভিস সেন্টার অ্যান্ড ফিলিং স্টেশনে একটি প্রাইভেটকারের সিলিন্ডারে গ্যাস ভরার সময় ওই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে প্রাইভেটকারটি ছিন্নভিন্ন হয়েছে। গাড়ি থেকে সিলিন্ডার ছিটকে বেরিয়ে গেছে। এ ঘটনায় পাশের আরেকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণে আহত তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চট্টগ্রাম খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, আহত তিনজনের মধ্যে একজনের অবস্থা গুরুতর। ফিলিং স্টেশনটির ব্যবস্থাপক হাসান চৌধুরী ভাষ্য, প্রাইভেটকারের সিলিন্ডার মেয়াদোত্তীর্ণ ছিল। এ কারণে গ্যাস ভরার সময় তা বিস্ফোরিত হয়েছে।

Be the first to comment on "ফিলিং স্টেশনে গাড়ির সিলিন্ডার বিস্ফোরণ, আহত ৩"