নিউজ ডেস্ক: স্বাধীনতা কাপে অংশ নিলেও বর্তমান সময়ে ফুটবলার সংকটের ভেতর দিয়ে যাচ্ছে বাংলাদেশের অন্যতম সেরা ক্লাব শেখ জামাল ধানমন্ডি ক্লাব। তাদের আট ফুটবলারকে নিয়ে চলা সংকট নিরসন হলে সেখান থেকে কিছু ফুটবলার পেলে দলটিতে সংকট কমতো বলে অভিমত ব্যক্ত করেছেন দলের কোচ শফিকুল ইসলাম মানিক।
দলবদল করবে কি করবে না এমন অবস্থাতেই স্বাধীনতা কাপে অংশ নিয়েছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এএফসি কাপে আরো খারাপ অবস্থা ছিল। প্রথমে এএফসি কাপে অংশ না নেয়ার কথা জানালেও জরিমানার ভয়ে শেষ পর্যন্ত ঠিকই অংশ নেয় জামাল। অন্য ক্লাব থেকে ধারে ফুটবলার এনে খেলায় তারা। চার ম্যাচের চারটিতেই হেরে ইতোমধ্যে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে শেখ জামাল।
স্বাধীনতা কাপে এখন পর্যন্ত না হারলেও পর্যাপ্ত খেলোয়ারের অভাবে চিন্তার ভাঁজ পড়েছে কোচের কপালে। ‘পর্যাপ্ত খেলোয়াড় নাই আমাদের। ১২ জন খেলোয়াড় নাই। আমার কাছে পরিপূর্ণ টিম মনে হচ্ছে না। স্বাধীনতা কাপে অংশ নেয়ার সময় দল বদলে যাবো কি যাবো না সেটা নিয়েও সংশয় ছিল। দলও ঠিক মত গঠন করতে পারিনি। দুটোই আসলে সংকটের মুহূর্তে খেলছি।
আবাহনী, শেখ রাসেল ও চট্টগ্রাম আবাহনীর আট ফুটবলারকে নিজেদের বলে দাবি করলেও বাফুফের প্লেয়ার স্ট্যাটাস কমিটির হাতে ঝুলে আছে তাদের ভাগ্য। তারা নেই দেখে তাদের নিয়ে পরিকল্পনাও করতে পারছে না শেখ জামাল। তবে কমিটির রায় জামালের বিপক্ষে গেলে তারা কি করবে এ ব্যপারে স্পষ্ট কিছু বলেননি শফিকুল ইসলাম মানিক।

Be the first to comment on "ফুটবলার সংকটে শেখ জামাল"