শিরোনাম

ফের অবরোধের ঘোষণা পাটকল শ্রমিকদের

নিউজ ডেস্ক: বকেয়া মজুরি পরিশোধসহ পাঁচ দফা দাবি পূরণ না হলে আবারও রাজপথ-রেলপথ অবরোধের ঘোষণা দিয়েছে খুলনার রাষ্ট্রয়াত্ত্ব পাটকল সিবিএ নন-সিবিএ ঐক্য পরিষদ।

রোববার বেলা ১১টার দিকে এ ঘোষণা দেন ঐক্য পরিষদের আহ্বায়ক সোহরাব হোসেন।

তিনি বলেন, “আজকের মধ্যে আমাদের পাঁচ দফা দাবি পূরণ না হলে সোমবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রতিদিন রাজপথ ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করা হবে। একই সঙ্গে রাষ্ট্রয়াত্ত্ব সাতটি জুট মিলের উৎপাদন বন্ধ রাখা হবে।”

পাঁচ দফা দাবি মধ্যে রয়েছে পাটখাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ, শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধ, ২০ শতাংশ মহার্ঘ ভাতা প্রদান ইত্যাদি।

এর আগে প্লাটিনাম জুবিলী জুট মিল, ক্রিসেন্ট জুট মিল এবং দিঘলিয়ার স্টার জুট মিলের শ্রমিকরা মাটির সানুক, থালা-প্লেট হাতে নিয়ে একটি মিছিল বের করেন। ভুখা মিছিলটি খালিশপুর শিল্পাঞ্চল প্রদক্ষিণ করে শেষ হয়।

খুলনার আটরা শিল্পাঞ্চলে ইস্টার্ন জুট মিল ও আলীম জুট মিল এবং যশোরের নওয়াপাড়ায় কার্পেটিং মিল ও রাজঘাটে যশোর জুট ইন্ডাষ্ট্রিজের শ্রমিকরা খুলনা-যশোর মহাসড়কে ভুখা মিছিল করেন।

গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত রাজপথ রেলপথ অবরোধ কর্মসূচি পালন করে শ্রমিক ঐক্য পরিষদ।

বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সঙ্গে শ্রমিক নেতাদের বৈঠক হয়। ওই বৈঠকে শ্রমিকদের দুই সপ্তাহের মজুরি প্রদানের আশ্বাস দিলে শ্রমিকরা জেলা প্রশাসক ও মিল কর্তৃপক্ষকে দাবি পূরণে রোববার পর্যন্ত সময় বেঁধে দেন।

basic-bank

Be the first to comment on "ফের অবরোধের ঘোষণা পাটকল শ্রমিকদের"

Leave a comment

Your email address will not be published.


*