শিরোনাম

ফ্রান্সে বারে অগ্নিকাণ্ডে নিহত ১৩

নিউজ ডেস্ক: ফ্রান্সের একটি বারে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে। উত্তরাঞ্চলীয় নরম্যান্ডির রুয়েন এলাকার একটি বারে শনিবার সকালে ওই দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয় পুলিশ নিশ্চিত করেছে। খবর সিএনএন।

এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, অগ্নিকাণ্ডের পরে প্রধান একটি সড়ক বন্ধ করে দেয়া হয়েছিল। লা কুবা লিবরে বারের সামনের রাস্তা নিরাপত্তা বেস্টনি দিয়ে ঘিরে রাখা হয়েছিল। অাগুন নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনীল ১৫টি গাড়ি ঘটনাস্থলে উপস্থিত হয়। এছাড়া দুর্ঘটনার পরপরই নিরাপত্তার জন্য সেখানে পুলিশের সাতটি গাড়ি হাজির হয়।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই বারে একটি জন্মদিনের পার্টির আয়োজন করা হয়েছিল। অগ্নিকাণ্ডে নিহতদের বয়স ১৮ থেকে ২৫ বলে জানানো হয়েছে।

basic-bank

Be the first to comment on "ফ্রান্সে বারে অগ্নিকাণ্ডে নিহত ১৩"

Leave a comment

Your email address will not be published.


*