নিউজ ডেস্ক : বনানী রেল স্টেশন এলাকায় অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান চালাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা থেকে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ারের নেতৃত্বে অভিযান শুরু হয়।
ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মঞ্জুর ই মওলা বলেন, বনানীর রেল স্টেশন থেকে শুরু হওয়া আজকের এ অভিযান মহাখালী রেল ক্রসিং পর্যন্ত চলবে। অভিযানে ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সাইয়ীদ আনোয়ারুল ইসলাম, ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. মফিজুর রহমান, ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. নাসিরসহ ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

Be the first to comment on "বনানী রেললাইন এলাকায় উচ্ছেদ অভিযান"