নিউজ ডেস্ক : প্যারিসে হোটেল কক্ষ ভেঙে মার্কিন রিয়েলিটি শো তারকা কিম কার্দেশিয়ানকে জিম্মি করেছে দুই বন্দুকধারী। সোমবার সকালে এ ঘটনা ঘটেছে। মুখোশ পরা ওই দুই বন্দুকধারী পুলিশের পোশাকে কিমের কক্ষে ঢুকে। জিম্মি করলেও ৩৫ বছর বয়সী ওই তারকাকে তারা শারীরিকভাবে আঘাত করেনি। খবর সিএনএনের।
ওই দুই বন্দুকধারীর উদ্দেশ্যে এখনো পরিস্কার নয়। সামাজিক যোগাযোগের সাইটে ২৪ ঘন্টা সক্রিয় থাকা কিম কার্দেশিয়ান নিজেও কিছু জানাতে পারেননি।
প্যারিস ফ্যাশন উইকে অংশ নিতে শহরটিতে অবস্থান করছিলেন কিম। মা, বোন ছাড়াও তার সফরসঙ্গী হয়েছেন তিন বছরের কন্যা নর্থ ও নয় মাস বয়সী পুত্র সেইন্ট। তবে তাদের অবস্থান সম্পর্কেও কিছু জানা যায়নি।
বন্দুকধারীদের হাতে জিম্মি কিম কার্দেশিয়ান

Be the first to comment on "বন্দুকধারীদের হাতে জিম্মি কিম কার্দেশিয়ান"