নিউজ ডেস্ক : এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় বরিশাল উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সত্যজিত ঘোষ সিজান ওরফে হৃদয় (১৭) নামের এক ছাত্র বুধবার দুপুরে আত্মহত্যা করেছে। সে নগরীর কাটপট্টি এলাকার বাসিন্দা ও ব্যবসায়ী শেখর ঘোষের পুত্র।
জানা গেছে, বেলা আড়াইটার দিকে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদয় মৃত্যুবরন করে। এরআগে দুপুর দেড়টার দিকে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার ফলাফল জানতে পেরে বাড়ি সংলগ্ন প্যারারা রোডের একটি নির্মানাধীন বহুতল ভবনের ছাঁদ থেকে লাফিয়ে নীচে পড়ে সে গুরুতর আহত হয়।

Be the first to comment on "বরিশালে ফেল করে ছাত্রের আত্মহত্যা"