নিউজ ডেস্ক: চাঞ্চল্যকর ৮ স্বীকারোক্তি। যা বলিউডের এই সব তারকারা করেছিলেন কোনও না কোনও সময়ে। কারোর স্বীকারোক্তি, নিজের কাজ বার করতে অন্যায়ের আশ্রয় নিয়েছিলেন। কেউ আবার জানিয়েছেন, কী ভাবে নিজের দুর্বলতাকে হারিয়ে জীবন যুদ্ধে জয়ী হয়েছেন।
বিদ্যা বালন— বাড়ি কিনতে গিয়ে ঘুষ দিয়েছিলেন বিদ্যা। মুম্বই-এর খারে বাড়ি কেনার সময় এই কম্মটি করেছিলেন বলে বিদ্যা নিজের মুখেই জানান।
শাহরুখ খান— বন্ধু বানাতে পারেন না বলিউড বাদশা। নিজের মুখেই শাহরুখ জানিয়েছেন, পঞ্চাশের কোঠায় বয়স হলেও, তিনি এখনও জানেন না কী ভাবে বন্ধু বানাতে হয়। এটা তাঁর চরিত্রের সবচেয়ে দুর্বলতম দিক বলে স্বীকারোক্তি এসআরকের।
রণবীর কপূর— খুব অল্প বয়স থেকেই বি-গ্রেড অ্যাডাল্ট ফিল্ম দেখতেন। এই সব অশ্লীল ছবি দেখেই তিনি নাকি বড় হয়েছেন বলে জানিয়েছিলেন রণবীর।
করিনা কপূর— নোংরা জিনস পরে ফ্লাইটে ঘুমানো। এটা নাকি তাঁর অন্যতম পছন্দের। বলেছেন খোদ করিনা কপূর। এমনকী, তিনি নাকি মাঝে মধ্যেই এক মাসেরও বেশি সময় জিনস কাচেন না এবং সেই জিনিস পরেই ঘুরে বেড়ান।
হৃত্বিক রোশন— তোতলামো। বড় বয়স পর্যন্ত নাকি এই জিনিসটি তাঁকে তাড়া করেছিল। নিজের উপর বিশ্বাসই হারিয়ে ফেলেছিলেন হৃত্বিক। তোতলামো প্রকাশ হয়ে পড়ে এই ভয়ে কথাই বলতেন না। কিন্তু, অদম্য মনের জোরে তোতলামির অভ্যাস কাটাতে সক্ষম হৃত্বিক। বহু ইন্টারভিউ-এ হৃত্বিক তাঁর তোতলামোর কথা বলেছেন।
গোবিন্দা— নিজের মুখে পরকীয়ার কথা স্বীকার করেছেন, এককালের বলিউড-এর এক নম্বর নায়ক। তবে, এই নিয়ে বিস্তারিত তথ্য দেননি। কিন্তু, কথা প্রসঙ্গে বলেছেন, ‘এটা এমন এক সত্যি যা জনসমক্ষে বলা যায় না, এটা গোপন করে রাখাটাই উচিত।’
চিত্রাঙ্গদা সিংহ— উঠতি বয়সে যৌন নির্যাতনের শিকার হয়েছিলেন। চিত্রাঙ্গদা জানিয়েছেন, এই ঘটনা যখন তিনি দিল্লি ও মেরঠে বসবাস করতেন সে সময়ের। এক দম্পতি নাকি তাঁর উপর এই নির্যাতন চালিয়েছিল।
আলিয়া ভট্ট— ভাল ছবি আঁকতে পারেন না। আলিয়া নিজেও সেকথা স্বীকার করেন। তবু, হৃত্বিক রোশনের প্রতি প্রেম বারবার তাঁকে টেনে নিয়ে যেত ক্যানভাসের সামনে। আর নিজের ভালবাসায় হৃত্বিকের ছবি ক্যানভাসে আঁকতেন। সে সব ছবির শেষে হয়তো হৃত্বিককে ঠিক করে চেনাই যেত না। কিন্তু দমে যাননি আলিয়া। রং-তুলির আঁচড়ে হৃত্বিকের একের পর এক ছবি ক্যানভাসে ফুঁটিয়ে তোলার চেষ্টা করতেন।

Be the first to comment on "বলিউডের ৮ তারকার চাঞ্চল্যকর স্বীকারোক্তি"