শিরোনাম

বলিউডে ফিরলেন ভূমিকা

নিউজ ডেস্ক : ৯ বছর পর বলিউডে ফিরলেন অভিনেত্রী ভূমিকা চাওলা। নীরাজ পান্ডে পরিচালিত ‘এম.এস. ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ ছবিতে দেখা যাবে তাকে। বার্তা সংস্থা আইএএনএসকে ভূমিকা বলেছেন, ‘ছবিটিতে কাজ করতে ধোনির সম্পর্কে যা কিছু জেনেছি তা আগে জানতাম না। আমি নিশ্চিত, তার ব্যক্তিজীবন নিয়ে বেশিরভাগ মানুষ খুব বেশি জানে না। এই গল্প জানা আমাদের সবারই প্রাপ্য। এটা অনুপ্রাণিত হওয়ার মতোই কাহিনি। ক্রিকেটার ধোনির চেয়েও অনেক বিষয় আছে এখানে।’
গত ৯ বছর স্বামী, সন্তান আর সংসারেই সময় দিয়েছেন ভূমিকা। তার পুত্রের বয়স দুই বছর। তবে ব্যক্তিজীবনের কারণে যে তিনি অভিনয় থেকে দূরে ছিলেন তা নয়। তার ভাষ্য, ‘হতে পারে অনেক বছর হিন্দি ছবিতে কাজ করিনি। তবে দক্ষিণী ছবিতে ঠিকই ব্যস্ত ছিলাম। এমনকি আমার সন্তান জন্মের পরও সেখানে কাজ করেছি। কোনো ছবি আমাকে আগ্রহী করে তুললে তা হাতে নিই। সামনে তেলেগু ভাষার বড় বাজেটের দুটি ছবিতে অভিনয় করবো।’
‘তেরে নাম’ ছবিতে সালমান খানের বিপরীতে বলিউডে অভিষেক হয় ভূমিকার। তার সবশেষ ছবি ছিলো ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ফিরোজ আব্বাস খান পরিচালিত ‘গান্ধী, মাই ফাদার’।

basic-bank

Be the first to comment on "বলিউডে ফিরলেন ভূমিকা"

Leave a comment

Your email address will not be published.


*