নিউজ ডেস্ক : আর মাত্র ৯ দিন পর শুরু হতে যাচ্ছে বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ। ৩ ম্যাচের এই সিরিজ সামনে রেখে ১৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।
যথারীতি নেতৃত্বে আছেন কেন উইলিয়ামস। রস টেইলরের জায়গায় ৬ বছর পর দলে ফিরেছেন উইকেটকিপার নেইল ব্রম। এছাড়া আরও ফিরেছেন লুক রনকি।
১৩ সদস্যের স্কোয়াড থেকে বাদ পড়েছেন অস্ট্রেলিয়া সিরিজে দলে থাকা বিজে ওয়াটলিং, টড অ্যাস্টল ও হেনরি নিকোলাস। ওয়াটলিংয়ের জায়গাতেই স্থান পেয়েছেন রনকি। আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ওয়ানডে সিরিজ। দ্বিতীয় ওয়ানডে ২৯ এবং তৃতীয় ওয়ানডে ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এরপর ৩ ম্যাচের টি-টোয়েন্টি এবং ২ ম্যাচের টেস্ট সিরিজে রয়েছে।
নিউজিল্যান্ড স্কোয়াড: কেন উইলিয়ামসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, নেইল ব্রম, লুকি ফার্গুসন, কলিন ডি গ্রান্ডহোম, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম লাথাম, কলিন মুনরো, জেমস নিশাম, লুক রনকি, মিচেল স্যান্টনার ও টিম সাউদি।

Be the first to comment on "বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা করল নিউজিল্যান্ড"