শিরোনাম

তাসকিনের সঙ্গে ছবি তোলার প্রতিযোগিতা

নিউজ ডেস্ক : বাংলাদেশ ওয়ানডে এবং টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তাজা তাকে আদর করে ‘হিরো’ বলে ডাকেন। বাংলাদেশের এই তরুণ স্পিডস্টার ছোট্ট ক্যারিয়ারেই অনেক উত্থান পতন দেখে ফেলেছেন।

সন্দেহজনক বোলিং অ্যাকশনের কারণে নিষেধাজ্ঞার কবলেও পড়েছেন। সেখান থেকে ফিরে এসে আবার ২২ গজে গতির ঝড় তুলছেন। এই প্রতিটি ধাপে তিনি পেয়েছেন মানুষের ভালোবাসা আর অকুণ্ঠ সমর্থন। দেশের বাইরেও তার ব্যতিক্রম হবে কেন?
অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠিত গত বিশ্বকাপ শেষে দেশে ফেরার পর ‘মেরি মি তাসকিন’ বোর্ড হাতে বেশ কিছু তরুণীকে দেখা গেছে। আবারও সেই অস্ট্রেলিয়ায় তাসকিনরা। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে সেখানে কন্ডিশনিং ক্যাম্প চলছে টাইগারদের। এখনও পর্যন্ত ‘মেরি মি তাসকিন’ বোর্ডের দেখা না মিললেও সেখানে নিয়মিতই দর্শকদের সেলফি আবদার মেটাতে হচ্ছে তাসকিন কে। স্পিডস্টার হাসিমুখে তাদের সেসব আবদার পূরণ করছেন।

তাকে নিয়ে দর্শকদের এই পাগলামি ধরা পড়েছে সিডনি সিক্সার্সের ফটোগ্রাফারের ক্যামেরায়। বিগ ব্যাশের দলটির অফিসিয়াল ফেসবুক পেইজে ছবিটি শেয়ারও করা হয়েছে। সেই ছবিটি নিজের পেইজে শেয়ার করে তাসকিন লিখেছেন “ভক্তদের জন্য ভালোবাসা”। সেই পোস্টটিতে আবার আরেকটি ছবি পোস্ট করেছেন তাসকিনের ভক্ত। সেখানে তিনি লিখেছেন, “তোমার সঙ্গে ছবি তোলার জন্য প্রবাসীরা পাগল।

basic-bank

Be the first to comment on "তাসকিনের সঙ্গে ছবি তোলার প্রতিযোগিতা"

Leave a comment

Your email address will not be published.


*