শিরোনাম

কাউন্টি ক্রিকেট খেলতে চান কোহলি!

নিউজ ডেস্ক : দেশের বাইরে কোনো ঘরোয়া টুর্নামেন্টে খেলতে বড় আপত্তি ভারতীয় ক্রিকেটারদের। নিজেদের আইপিএল ছাড়া আর কোথাও দেখা যায় না তাদের।

সেই রেকর্ড হয়ত এবার ভাঙতে চলেছেন ভারতের টেস্ট অধিনায়ক বিরাট কোহলি। সম্প্রতি তিনি এমন মনোভাব ব্যক্ত করেছেন। যার পেছনে ব্যক্তিগত পারফর্মেন্সটাই বড় কারণ!
দলের সর্বশেষ সফরে ব্যক্তিগভাবে খুব বেশি ভালো করতে পারেননি তিনি। তাই নিজের পারফর্মেন্সের উন্নতি ঘটাতে পরবর্তী ইংল্যান্ড সফরের আগে কাউন্টি ক্রিকেট খেলতে চান বলে জানিয়েছেন কোহলি। নিজ মাঠে ইংল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজের প্রথম চার টেস্টে এ পর্যন্ত ৬৪০ রান করেছেন কোহলি। পক্ষান্তরে ২০১৪ সালে ইংল্যান্ড সফরে তার ব্যাটিং গড় ছিল মাত্র ১৩.৪০!

সুযোগ পেলে ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলবেন কিনা- জানতে চাইলে কোহলি বলেন, “তেমন সুযোগ পেলে আমি তা কাজে লাগাতে চাই। বছরের সে সময় সেখানকার (ইংল্যান্ড) উইকেটের অবস্থা বুঝতে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে সফরের এক দেড় মাস আগে আমি কাউন্টি খেলতে চাই। ”

সিরিজে সর্বোচ্চ রান সংগ্রহকারী কোহলির নৈপুণ্যে ইংল্যান্ডের বিপক্ষে ইতিমধ্যেই ৩-০ ব্যবধানে এগিয়ে রয়েছেন স্বাগতিক ভারত। পাঁচ টেস্টের সিরিজে এক ম্যাচ ড্র করতে সক্ষম হয়েছে সফরকারী ইংল্যান্ড। বাকি ম্যাচটি শুরু হয়েছে আজ।

তিনি বলেন এপ্রিল-মে মাসে আকর্ষণীয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেললেও ২০১৮ সালে ভারতীয় দলের ইংল্যান্ড সফরের আগে কাউন্টি ক্রিকেটের জন্য সময় বের করার চেষ্টা করছেন।

কোহলি বলেন, “সত্যিই আমি এ বিষয়ে চিন্তা-ভাবনা করছি এবং সেটা সম্ভব করার জন্য চেষ্টা করছি। সময় পেলে অবশ্যই আমি কাউন্টি খেরতে চেষ্টা করব। ”

উল্লেখ্য, মুম্বাই টেস্টের চতুর্থ দিনে ইংলিশ বোলার অ্যান্ডারসন কোহলিকে খোঁচা দিয়েছিলেন যে, তিনি শুধু উপমহাদেশের পিচেই নিজের বাহাদুরি দেখাতে পারেন। ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার গতিময় পিচে তার সেই ব্যাটিং শৈলী দেখা যায় না।

basic-bank

Be the first to comment on "কাউন্টি ক্রিকেট খেলতে চান কোহলি!"

Leave a comment

Your email address will not be published.


*