নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বাড্ডা সাতারকুলে আহসান (২৫) নামের এক কাঠমিস্ত্রির পায়ুপথে হাওয়া দেয়ার অভিযোগ উঠেছে। শনিবার দুপুর ১২টার দিকে আহসানকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার তার সহকর্মী সাদ্দাম ও কামরুলকে আটক করেছে পুলিশ।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাম্মক হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, শনিবার সকাল ১০টার দিকে বাড্ডার সাতারকুলের একটি দোকানে আহসান ঘুমিয়ে ছিলেন। এসময় সহকর্মীরা দুষ্টুমি করে তার পায়ুপথে হাওয়া দেয়। এতে আহসানের পেট ফুলে যায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার ঢামেকে হাসপাতালে নিয়ে আসেন তার সহকর্মী বন্ধু সাদ্দাম ও কামরুল। পরে আহসানকে হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশংকাজনক। মোজাম্মেল হক জানান, আহসানের সহকর্মী সাদ্দাম ও কামরুলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ৩ আগস্ট বিকেলে খুলনা নগরীর টুটপাড়া এলাকায় শরীফ মটরসে কম্প্রেসার মেশিন দিয়ে শিশু রাকিবের পায়ূপথে হাওয়া ঢুকিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শরীফ ও মিন্টু মিয়াকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে বিক্ষুব্ধ জনতা। পরে শরীফের মা বিউটি বেগমকেও গ্রেপ্তার করে পুলিশ। পরে এ ঘটনায় দুজনকে ফাঁসির আদেশ দেন আদালত।

Be the first to comment on "বাড্ডায় যুবককে পায়ুপথে হাওয়া দেয়ার অভিযোগে তার দুই বন্ধুকে গ্রেফতার"