শিরোনাম

বাবুল আক্তারের স্ত্রী হত্যায় সহায়তাকারী সন্দেহে মাইক্রোচালক আটক

নিউজ ডেস্ক: চট্টগ্রামে এসপি বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যাকাণ্ডে ব্যাকআপকারী কালো মাইক্রোবাসটি চালকসহ আটক করেছে পুলিশ। বুধবার রাতে নগরী থেকে মাইক্রেবাসটি আটক করা হয়।

পুলিশ কমিশনার ইকবাল বাহার বিষয়টি নিশ্চিত করলেও এ ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য জানাননি। বলেছেন বৃহস্পতিবার সিএমপির নিয়মিত ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে।

জানা গেছে, জব্দ হওয়া এই কালো মাইক্রোবাসটি চট্টগ্রামের একটি প্রতিষ্ঠিত গ্রুপ অব কোম্পানির গাড়ি। যেটিকে মিতু হত্যার মিশনে ব্যাকআপ টিমকে বহনকারী গাড়ি হিসেবে সন্দেহ করছে পুলিশ।

ধারণা করা হচ্ছে, এই গাড়ির চালক কোম্পানির অগোচরে জেএমবির কর্মকাণ্ডে সম্পৃক্ত। কেননা এরআগে গত বছরের ২৫ সেপ্টেম্বর রাতে নগরীর সদরঘাটের বাংলাবাজার এলাকায় ছিনতাইয়ের সময় এক ব্যবসায়ীসহ তিনজন নিহতের ঘটনায় (পরে দুই জন জেএমবি সদস্য হিসেবে চিহ্নিত) ৫ অক্টোবর খোঁয়াজনগর থেকে আটক পাঁচ জেএমবির একজন শাহজাহান কাজল সেই কোমল পানীয় বিপণন প্রতিষ্ঠানে চালক হিসেবে কর্মরত ছিলেন।

basic-bank

Be the first to comment on "বাবুল আক্তারের স্ত্রী হত্যায় সহায়তাকারী সন্দেহে মাইক্রোচালক আটক"

Leave a comment

Your email address will not be published.


*