শিরোনাম

বার কাউন্সিলে অ্যাডভোকেটশিপ ভাইভা চলছে

নিউজ ডেস্ক: বাংলাদেশ বার কাউন্সিলের অ্যাডভোকেটশিপ তালিকাভুক্তির মৌখিক পরীক্ষা শুরু হয়েছে। বুধবার সকাল ১০টা থেকে বার কাউন্সিলে এ পরীক্ষা শুরু হয়। কিন্তু কতক্ষণ চলবে তা নির্দিষ্ট করে উল্লেখ করা হয়নি।

বুধবার সকাল থেকে শুরু হওয়া এ পরীক্ষা চলবে আগামী ২৬ এপ্রিল পর্যন্ত। তবে ২২ এপ্রিল (শুক্রবার) মৌখিক পরীক্ষা গ্রহণ করা থেকে বিরত থাকবে ভাইভা বোর্ড।

পৃথক পৃথক দলে (গ্রুপভিত্তিক) মোট ছয়টি দলে এই পরীক্ষা গ্রহণ করা হবে। প্রতি গ্রুপে ১০৬ জন করে পরীক্ষার্থীর ভাইভা নেয়া হবে বলে বার কাউন্সিলের ওয়েবসাইটে জানানো হয়েছে।

গত ১১ এপ্রিল আইনজীবীদের সনদ নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান ও দেশের আইন পেশার সর্বোচ্চ সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে, ২০১৫ সালের ৩১ জুলাই অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার জন্য বার কাউন্সিলে সঠিক সময়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।

এর আগে, গত ২৪ মার্চ মৌখিক পরীক্ষার্থীদের জন্য কতগুলো নির্দেশিকা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেন বাংলাদেশ বার কাউন্সিল। বার কাউন্সিলের সেই বিজ্ঞপ্তিতে বলা হয়, মৌখিক পরীক্ষায় প্রার্থীগণকে যথাযথভাবে কোট-ড্রেস (কালো কোট ও কালো টাইসহ) পরিধান করে আসতে হবে।

এ ছাড়া বার কাউন্সিলের মৌখিক পরীক্ষাতে প্রার্থীদের নিম্নলিখিত কাগজপত্রের মূল কপি অবশ্যই সঙ্গে আনতে হবে। মূল কপিগুলোর মধ্যে পরীক্ষার প্রবেশপত্র, কেইস-ডায়েরি, পরীক্ষার মূল সনদ ও মূল মার্কশিট অন্যতম।  সঙ্গে সঙ্গে পূর্ববর্তী গ্রাজুয়েশনের মূল সনদ ও মূল মার্কশিট এবং বার-এট-ল’র মূল সনদ।

প্রবেশপত্র এবং উল্লিখিত মূল সনদ এবং মার্কশিটসমূহ সঙ্গে আনতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর মৌখিক পরীক্ষার ফলাফল (যদি উত্তীর্ণ হইয়া থাকে) অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হবে।

গত বছরের ৩১ জুন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীদের ভাইভা পরীক্ষাতে অংশ নেয়ার সুযোগ দেয়া হয়। প্রায় ১ বছর আগে এমসিকিউ পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীরা গত বছরের ৩১ জুন বারের লিখিত পরীক্ষায় অংশ নেন। সে পরীক্ষায় উত্তীর্ণদের আজ ভাইভা পরীক্ষায় অংশ নিতে বলা হয়েছে।

এমসিকিউ পরীক্ষায় প্রায় ২০ হাজার শিক্ষার্থী অংশ গ্রহণ করে কৃতকার্য হয়েছেন ৫ হাজার। এর মধ্য থেকে ৩ হাজারের কিছু বেশি শিক্ষার্থী ভাইভা পরীক্ষা অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছেন।

basic-bank

Be the first to comment on "বার কাউন্সিলে অ্যাডভোকেটশিপ ভাইভা চলছে"

Leave a comment

Your email address will not be published.


*